QA As Sunnah Q&A

ব্যংকে চাকরি করে এমন আত্মীয়দের থেকে সাহায্য নেয়া যাবে? আমার মামা ব্যংকে চাকরি করে। সে আমার পড়াশোনার খরচ বহন করবে। অন্যথায় আমার পরিবার আমাকে পড়াশোনা করাইতে পারবে না ভালো জায়গায়।এখন আমার করনীয়…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হালাল হারাম • প্রশ্ন #৫১৯৫ • ভিউ: ১৯ • ১৯ এপ্রিল, ২০২০

ব্যংকে চাকরি করে এমন আত্মীয়দের থেকে সাহায্য নেয়া যাবে? আমার মামা ব্যংকে চাকরি করে। সে আমার পড়াশোনার খরচ বহন করবে। অন্যথায় আমার পরিবার আমাকে পড়াশোনা করাইতে পারবে না ভালো জায়গায়।এখন আমার করনীয়…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
ব্যংকে চাকরি করে এমন আত্মীয়দের থেকে সাহায্য নেয়া যাবে?
আমার মামা ব্যংকে চাকরি করে। সে আমার পড়াশোনার খরচ বহন করবে। অন্যথায় আমার পরিবার আমাকে পড়াশোনা করাইতে পারবে না ভালো জায়গায়।এখন আমার করনীয় কি?
উত্তর
Published
কোন ব্যক্তিরআয়ের অধিকাংশ যদি হারাম হয় তাহলে সেই ব্যক্তির থেকে কোন উপহার গ্রহন বা তার বাড়িতে খাওয়া তথা আর্থিকভাবে কোন উপকৃত হওয়া অধিকাংশ আলেম হারাম বলেছেন, অনেকে মাকরুহ বলেছেন, শায়েখ উসায়মিন ও শায়খ বিন বাজসহ কেউ কেউ জায়েজ বলেছেন। আপনি যে পড়াশোনার কথা বলছেন, সেটা ফরজ বা ওয়াজিব কিছু না। তবে হারাম থেকে বেঁচে থাকা আপনার জন্য ফরজ, আবশ্যক। আমার মনে হয় আপনার সম্পূর্ণ হালল পথের উপর থেকে যতটুকু পড়শোনা সম্ভব ততটুকু করুন। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩।