QA As Sunnah Q&A

আমি এক গরু ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা মুলধন দিয়েছি তার বিনিময়ে উনি আমাকে শর্ত দিয়েছেন উনি যা দিবেন আমি তাই যাতে নিই। যদিও আমি শর্ত রেখে ছিলাম আমি লাভলস দুটোরই ভাগ নিবো কিন্তু উনি রাজি হয়নি, তাতে…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হালাল হারাম • প্রশ্ন #৫২৩২ • ভিউ: ৬৭ • ২৬ মে, ২০২০

আমি এক গরু ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা মুলধন দিয়েছি তার বিনিময়ে উনি আমাকে শর্ত দিয়েছেন উনি যা দিবেন আমি তাই যাতে নিই। যদিও আমি শর্ত রেখে ছিলাম আমি লাভলস দুটোরই ভাগ নিবো কিন্তু উনি রাজি হয়নি, তাতে…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমি এক গরু ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা মুলধন দিয়েছি তার বিনিময়ে উনি আমাকে শর্ত দিয়েছেন উনি যা দিবেন আমি তাই যাতে নিই। যদিও আমি শর্ত রেখে ছিলাম আমি লাভলস দুটোরই ভাগ নিবো কিন্তু উনি রাজি হয়নি, তাতে নাকি উনার পোষাবে না তার চেয়ে উনার ইচ্ছামত আমায় কিছু দিবে। এইকথার উপর আমি ব্যবসা করলে কি সেটা হালাল হবে?
উল্লেখ্য যে গত কুরবানির ১ মাস আগে উনি আমায় টাকা নেওয়ার ১৫-২০ দিনের মধ্য মুল টাকার সাথে ৪০০০ টাকা দিয়েছেন এবং তারপর আবার নিয়ে ঈদের বাজার মন্দা যাওয়ায় ঈদের পর ১ হাজার লাভ সহ পুরু টাকা দিয়েছেন। তারপর এখন আগের শর্তে ১ বছরের জন্য পুরু টাকা দিয়েছি।
উত্তর
Published
না, এভাবে চুক্তি করলে ব্যবসা বৈধ হবে না। আপনার টাকার লাভের কত শতাংশ আপনি পাবেন, কত শতাংশ সে পাবে এটা নির্দিষ্ট হতে হবে। এবং লাভ অনুযায়ী লসের ভাগও উভয়ে নেওয়ার চুক্তি করতে হবে। সুরতাং তার সাথে আপনি নতুন করে চুক্তিটি করুন। বিষয়টি বুঝিয়ে বললে সে আশা করি সঠিক নিয়মে চু্ক্তি করবেন।
✅