QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। যুদ্ধের মধ্যে দেখা যায় কেউ বেশি আঘাত পেলে তাকে মেরে ফেলা হয়, যাতে সে বেশি কষ্ট না পায়। তাই আমার প্রশ্ন হলো কেউ এভাবে বেশি আঘাত পেলে তাকে মেরে ফেলা কি জায়েজ? আমি এই বিষয়ে ইস…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
জিহাদ • প্রশ্ন #৫২৩৩ • ভিউ: ১১১ • ২৭ মে, ২০২০

আসসালামু আলাইকুম। যুদ্ধের মধ্যে দেখা যায় কেউ বেশি আঘাত পেলে তাকে মেরে ফেলা হয়, যাতে সে বেশি কষ্ট না পায়। তাই আমার প্রশ্ন হলো কেউ এভাবে বেশি আঘাত পেলে তাকে মেরে ফেলা কি জায়েজ? আমি এই বিষয়ে ইস…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। যুদ্ধের মধ্যে দেখা যায় কেউ বেশি আঘাত পেলে তাকে মেরে ফেলা হয়, যাতে সে বেশি কষ্ট না পায়। তাই আমার প্রশ্ন হলো কেউ এভাবে বেশি আঘাত পেলে তাকে মেরে ফেলা কি জায়েজ? আমি এই বিষয়ে ইসলাম কি বলে তা জানতে চাই আর কিছু না। দয়া করে জানালে উপকৃত হব।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। না, এই অবস্থায় আহত ব্যক্তিকে মেরে ফেলা, বা নিজে আহত ব্যক্তি নিজে আত্মহত্যা করা, কোনটিই জায়েজ হবে না।নীচের হাদীসটি লক্ষ্য করুন:
جُنْدُبٌ بن عبد الله قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ بِهِ جُرْحٌ فَجَزِعَ فَأَخَذَ سِكِّينًا فَحَزَّ بِهَا يَدَهُ فَمَا رَقَأَ الدَّمُ حَتَّى مَاتَ قَالَ اللهُ تَعَالَى بَادَرَنِي عَبْدِي بِنَفْسِهِ حَرَّمْتُ عَلَيْهِ الْجَنَّةَ
জুনদুব ইবনু আবদুল্লাহ (রাযি.) বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ব যুগে এক ব্যক্তি আঘাত পেয়েছিল, তাতে কাতর হয়ে পড়েছিল। অতঃপর সে একটি ছুরি হাতে নিল এবং তা দিয়ে সে তার হাতটি কেটে ফেলল। ফলে রক্ত আর বন্ধ হল না। শেষ পর্যন্ত সে মারা গেল। মহান আল্লাহ্ বললেন, আমার বান্দাটি নিজেই প্রাণ দেয়ার ব্যাপারে আমার হতে অগ্রগামী হল। কাজেই, আমি তার উপর জান্নাত হারাম করে দিলাম। সহীহ বুখারী, হাদীস নং ৩৪৬৩।
✅