QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, আমি সালমান। একবার আমার মা আমার ছোটবোন ও আমার খালাতো বোনকে পাশে নিয়ে ঘুমিয়ে ছিলেন। আমার খালাতো বোন ভুলবশত আমার মায়ের দুধ খেয়ে ফেলে তখন তার বয়স ছিল ২ বছর ৩ মাস। এক্ষেত্রে আম…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বিবাহ-তালাক • প্রশ্ন #৫২৫৬ • ভিউ: ৮৫ • ১৯ জুন, ২০২০

আস-সালামু আলাইকুম, আমি সালমান। একবার আমার মা আমার ছোটবোন ও আমার খালাতো বোনকে পাশে নিয়ে ঘুমিয়ে ছিলেন। আমার খালাতো বোন ভুলবশত আমার মায়ের দুধ খেয়ে ফেলে তখন তার বয়স ছিল ২ বছর ৩ মাস। এক্ষেত্রে আম…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম, আমি সালমান। একবার আমার মা আমার ছোটবোন ও আমার খালাতো বোনকে পাশে নিয়ে ঘুমিয়ে ছিলেন। আমার খালাতো বোন ভুলবশত আমার মায়ের দুধ খেয়ে ফেলে তখন তার বয়স ছিল ২ বছর ৩ মাস। এক্ষেত্রে আমার খালাতো বোন কি আমার দুধবোন হিসেবে বিবেচিত হবে? এবং তার সাথে আমার বিয়ে জায়েজ হবে কি না?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, তার সাথে আপানার বিবাহ জাযেজ হবে। দুই বছরের চেয়ে বেশী বয়সে দুধ পান করলে দুধ-সম্পর্ক হয় না। নীচের হাদীসটি লক্ষ্য করুন:
عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يُحَرِّمُ مِنَ الرَّضَاعَةِ إِلاَّ مَا فَتَقَ الأَمْعَاءَ فِي الثَّدْىِ وَكَانَ قَبْلَ الْفِطَامِ ১১৫২। উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুধ ছাড়ানোর বয়সের পূর্বে স্তনের বোটা হতে শিশুর পাকস্থলীতে দুধ না গেলে দুধপানের নিষিদ্ধতা কার্যকর হয় না (অর্থাৎ দুধপান জনিত কারণে বিয়ের সম্পর্ক স্থাপন নিষিদ্ধ হয় না)। সুনানু তিরমিযী হাদীস নং ১১৫২। আর কুরআন শরীফে আছে وَ الۡوَالِدٰتُ یُرۡضِعۡنَ اَوۡلَادَهُنَّ حَوۡلَیۡنِ کَامِلَیۡنِ لِمَنۡ اَرَادَ اَنۡ یُّتِمَّ الرَّضَاعَۃَ ؕ মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ দুবছর দুধ পান করাবে, (এটা) তার জন্য যে দুধ পান করাবার সময় পূর্ণ করতে চায়। সূরা বাকারাহ, আয়াত ২৩৩।
✅