QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, ইসলামে নন-মাহরাম নারী রোগীদের দেখতে যাওয়ার বিধান কি? যদি মুমুর্ষ রোগী হয়- যেখানে পর্দা ঠিকমত রাখা সম্ভব নয় (যেমন- প্যারালাইজড রোগী, ইউরিন ব্যাগ থাকাতে এবং পিঠে ঘা হয়ে যাওয়…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হালাল হারাম • প্রশ্ন #৫২৫৮ • ভিউ: ৭২ • ২১ জুন, ২০২০

আস-সালামু আলাইকুম, ইসলামে নন-মাহরাম নারী রোগীদের দেখতে যাওয়ার বিধান কি? যদি মুমুর্ষ রোগী হয়- যেখানে পর্দা ঠিকমত রাখা সম্ভব নয় (যেমন- প্যারালাইজড রোগী, ইউরিন ব্যাগ থাকাতে এবং পিঠে ঘা হয়ে যাওয়…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম,
ইসলামে নন-মাহরাম নারী রোগীদের দেখতে যাওয়ার বিধান কি? যদি মুমুর্ষ রোগী হয়- যেখানে পর্দা ঠিকমত রাখা সম্ভব নয় (যেমন- প্যারালাইজড রোগী, ইউরিন ব্যাগ থাকাতে এবং পিঠে ঘা হয়ে যাওয়ার দরুন কাপড় সতর এর অনেকংশেই খুলে রাখতে হয়)? এছাড়াও স্বাভাবিক অবস্থায় নারী নন-মাহরাম আত্নীয়দের সাথে কি শুধু ফোনে যোগাযোগ রাখব? যেহেতু বর্তমান সময়ে বেশীরভাগ একক পরিবার এবং বাসায় নারীরা একা অবস্থান করে? আত্নীয়তার সম্পর্ক রক্ষা করার জন্যে শুধু ফোনে যোগাযোগ রাখলে কি সেটি আদায় হয়ে যাবে (পর্দা এবং গীবতের কারণে যদি কাছাকাছি না থাকি )
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। বিনা প্রয়োজনে নন মাহরাম রোগীর কাছে যাওয়া যাবে না। তবে যদি নিকটাত্নীয় না থাকে, রোগীর সেবার প্রয়োজনে যাওয়া আবশ্যক হয় তাহলে গিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করলে সমস্যা হবে না। শরীয়ত এটাকে ওযর হিসেবে গণ্য করবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য নন মাহরাম আত্মীয়দের সাথে ফোনে কথা বলা যাবে না।শুধুমাত্র বিশেষ প্রয়োজন হলেই কেবল ফোনে কথা বলতে পারেন। আর দেখা করার কোন সুযোগ নেই। পর্দা আবশ্যক।
✅