QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, আমার বাবা -মা আলহামদুলিল্লাহ্ বেঁচে আছেন, দোয়া চাই আল্লাহ যেন সুস্থতার সাথে ইমানি হায়াত দান করেন, আমিন। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবার যে সম্পত্তি সেগুলো কি বেঁচে থাকা অবস্…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৫২৯১ • ভিউ: ৬২ • ২৪ জুলাই, ২০২০

আস-সালামু আলাইকুম, আমার বাবা -মা আলহামদুলিল্লাহ্ বেঁচে আছেন, দোয়া চাই আল্লাহ যেন সুস্থতার সাথে ইমানি হায়াত দান করেন, আমিন। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবার যে সম্পত্তি সেগুলো কি বেঁচে থাকা অবস্…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম, আমার বাবা -মা আলহামদুলিল্লাহ্ বেঁচে আছেন, দোয়া চাই আল্লাহ যেন সুস্থতার সাথে ইমানি হায়াত দান করেন, আমিন। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবার যে সম্পত্তি সেগুলো কি বেঁচে থাকা অবস্থায় আমার ৫ভাই-ব বোনের মধ্যে বণ্টন করে দিলে ভালো নাকি তাদের অনুপস্থিতিতে বণ্টন করলেও চলবে, আমি চাই না বাবা-মা এ কারনে কোন ক্ষতির মধ্যে পড়ুক। আল্লাহ ভালো জানেন আমিও তাদের আগে দুনিয়া ত্যাগ করতে পারি আল্লাহ মালুম। দয়া করে জানাবেন। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন, স্যার (র) কে জান্নাতুল ফেরদউস নসিব করুন, আমিন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। না, আপনার বাবা বেঁচে থাকা অবস্থায় তার সম্পদ আপনাদের মাঝে অর্থাৎ সন্তানদের মাঝে বন্টন করবেন না। তিনি মারা যাওয়ার পর ওয়ারিশ হিসেবে আপনারা তার সম্পদ ইসলামী বিধান হিসেবে বন্টন করে নিবেন। তবে ওয়ারিশ বাদে অন্য কাউকে তিনি যদি তার সম্পদ থেকে কিছু দান করতে চান তাহলে জীবিত থাকা অবস্থায়ও দান করতে পারবেন, ওসিয়তও করতে পারবেন। ওয়ারিশদের জন্য কোন ওসিয়ত গ্রহনযোগ্য নয়।
✅