QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, হুজুর আমার বয়স ২৩ বছর। আগে নিয়মিত নামাজ পরা হত না। মাসে ১/২ দিন এমন নামাজ পরতাম। আল্লাহর অশেষ রহমতে এখন ৫ ওয়াক্ত নামাজ পরা চেষ্টা করছি ৪-৫ মাস ধরে। কিন্তু এখন মনে এই ভয় ঢু…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সালাত • প্রশ্ন #৫৩১৮ • ভিউ: ১৮ • ২০ আগস্ট, ২০২০

আস-সালামু আলাইকুম, হুজুর আমার বয়স ২৩ বছর। আগে নিয়মিত নামাজ পরা হত না। মাসে ১/২ দিন এমন নামাজ পরতাম। আল্লাহর অশেষ রহমতে এখন ৫ ওয়াক্ত নামাজ পরা চেষ্টা করছি ৪-৫ মাস ধরে। কিন্তু এখন মনে এই ভয় ঢু…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম, হুজুর আমার বয়স ২৩ বছর। আগে নিয়মিত নামাজ পরা হত না। মাসে ১/২ দিন এমন নামাজ পরতাম। আল্লাহর অশেষ রহমতে এখন ৫ ওয়াক্ত নামাজ পরা চেষ্টা করছি ৪-৫ মাস ধরে। কিন্তু এখন মনে এই ভয় ঢুকেছে আগে এতদিন নামাজ পরিনি ঐ সব নামাজের হিসেব ত আল্লাহ তায়ালা নিবেন। তাই উমরী কাযা নামাজ পরব নিয়ম করেছি। কিন্তু তা বিশাল হওয়ায় কিভাবে শুরু করব আর কতদিনে শেষ করব বুঝতেছি না। আমি কি সুন্নাত না পরে ফরযের পর উমরী কাযা পরে নিব? নাকি সহজ কোন উপায় আছে। যদি বলে দিতেন। আমি ভার্সিটির স্টুডেন্ট হওয়ায় পড়ালেখা বিষয়ক কাজে সময় বেশি দিতে হয়। জাযাকাল্লাহ খাইরান
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তায়ালা আপনাকে ইবাদতের উপর অটল রাখুন। ছেড়ে দেওয়া নামাযগুলো পড়তে হবে, পড়ার কোন সহজ উপায় বের করতে হবে, না পড়ার কোন সুযোগ নেই। আপনি প্রতি ওয়াক্তের নামাযের সময় পূর্বের ঐ ওয়াক্তের ১ দিনের ফরজ নামায কাজা আদায় করবেন। এভাবে যখন আপনার ধারণা প্রবল হবে যে, পূর্বের সকল ছেড়ে দেওয়া নামায আদায় করে ফেলেছন তখন আর পূর্বের নামায পড়বেন না।