QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, আমি একটি উৎপাদনশীল প্রতিষ্ঠানে কাজ করি। আমার কাজ হচ্ছে প্রতিষ্ঠানের যাবতীয় খরচের আলাদা আলাদা হিসাব রাখা। এখানে বিভিন্ন টেন্ডারের কাজ করা হয় এবং প্রতিটি টেন্ডার পাওয়ার জন্য…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হালাল হারাম • প্রশ্ন #৫৩২৫ • ভিউ: ৭৪ • ২৭ আগস্ট, ২০২০

আস-সালামু আলাইকুম, আমি একটি উৎপাদনশীল প্রতিষ্ঠানে কাজ করি। আমার কাজ হচ্ছে প্রতিষ্ঠানের যাবতীয় খরচের আলাদা আলাদা হিসাব রাখা। এখানে বিভিন্ন টেন্ডারের কাজ করা হয় এবং প্রতিটি টেন্ডার পাওয়ার জন্য…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম,
আমি একটি উৎপাদনশীল প্রতিষ্ঠানে কাজ করি। আমার কাজ হচ্ছে প্রতিষ্ঠানের যাবতীয় খরচের আলাদা আলাদা হিসাব রাখা। এখানে বিভিন্ন টেন্ডারের কাজ করা হয় এবং প্রতিটি টেন্ডার পাওয়ার জন্য প্রতিষ্ঠানকে বড় অঙ্কের ঘুষ দেওয়া লাগে যেটা প্রতিষ্ঠান অনিচ্ছায় বা ইচ্ছায় দিয়ে থাকেন। চাকরির খাতিরে আমাকে উক্ত টাকার পরিমান হিসাব রাখতে হয়, অন্যথায় প্রতিষ্ঠান তার সঠিক খরচ নির্ধারন করতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে এই হিসাব রাখাটা কি আমার জন্য বৈধ। এবং এই কাজের মাধ্যমে আমার উপার্জন কি হালাল হবে। এই কাজটি আমাকে না দেবার জন্য আমি প্রতিষ্ঠানের মালিকের সাথে কথা বলেছি তাতে কাজ হয়নি, এটা তাদের জন্য অনেক প্রয়োজনীয় ব্যাপার। প্রশ্নের উত্তরটি আমার জন্য একান্ত গুরুত্বপূর্ন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনাদের মূল ব্যবসা যদি হালাল হয়, তাহলে সেখানে আপনার চাকরিও হালাল হবে। বৈধ উপায়ে বৈধ টেন্ডার পাওয়া আপনাদের অধিকার। এই বৈধ অধিকার পাওয়ার জন্য যদি অপরাগ হয়ে ঘুষ দিতে হয়ে, তাহলে আপনরা মাজলুম, অত্যাচারিত। সুতরাং ব্যবসা হালাল হলে সেখানে কাজ করা আপনার জন্য জায়েজ হবে আশা করি।
✅