QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। হুজুর আমার কয়েকটি বিষয় জানার ছিল, জানালে খুব উপকৃত হবো, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করক আমিন, ১/নামাজের মধ্যে প্রথম ও দ্বিতীয় রাকাতে একই সূরা পড়লে …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সালাত • প্রশ্ন #৫৩৪১ • ভিউ: ৭২ • ১২ সেপ্টেম্বর, ২০২০

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। হুজুর আমার কয়েকটি বিষয় জানার ছিল, জানালে খুব উপকৃত হবো, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করক আমিন, ১/নামাজের মধ্যে প্রথম ও দ্বিতীয় রাকাতে একই সূরা পড়লে …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। হুজুর আমার কয়েকটি বিষয় জানার ছিল, জানালে খুব উপকৃত হবো, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করক আমিন,
১/নামাজের মধ্যে প্রথম ও দ্বিতীয় রাকাতে একই সূরা পড়লে কি সাহু সেজদা দিতে হবে?
২/যোহর বা আছরের নামাজে সূরা আওয়াজ করে পরলে কি নামাজের কোনো সমস্যা হবে?
৩/একজন আলেম বলেছে নামাজে সাহু সেজদা দিতে ভুলে গেলে সালাম ফেরানোর পর মনে হলে যদি কোনো কথা না বলে থাকি তাহলে আবার সেজদা দিয়ে সালাম ফিরালে সাহু সেজদা আদায় হয়ে যাবে, হাদীসের আলোকে এটা কি ঠিক?
৪/আযানের সময় একেক মসজিদে আজান আগ পিছ করে হয় তখন কি আজানের জবাব একবার দিলে হবে নাকি সব গুলি দিতে হবে বা আমি যদি আজানের শেষের অংশ শুনে থাকি তাহলে কি যেটুকু শুনেছি সেটুকুর জবাব দিবো নাকি পুরুটা বলতে হবে?
৫/ কয়েকজন মহিলা একত্রে তাদের মধ্য থেকে একজনকে ইমাম বানিয়ে কি জামাতে নামাজ পড়তে পারবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম।
১। না, উভয় রাকআতে একই সূরা পড়লে সাজদায়ে সাহু দেয়া লাগবে না।

২। জ্বী, জোহরে ও আসরে ইচ্ছা করে আওয়াজ করে পড়লে সালাত হবে না। তবে ভুলে হয়ে গেলে সাজদায়ে সাহু দিতে হবে।

৩। জ্বী, হাদীসের আলোকে বক্তব্যটি সঠিক। কথা বলার আগে সাজদায়ে সাহু দেয়া যাবে।

৪। যে কোন একটি মসজিদের জবাব দিলেই হবে। পুরো জবাব দিবেন।

৫। জায়েজ আছে। তবে অনেক ফকীহ মাকরুহ বলেছেন।
✅