QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। হুজুর আমার কয়েকটি বিষয় জানার ছিল। ১/গোসল ফরজ হলে আমি কি গোসল না করে বিভিন্ন দোয়া পড়তে বা আল্লাহ কে ডাকতে পারবো, আওয়াজ করে বা মনেমনে? ২/ফরয নামাজের পরে য…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৫৩৪৪ • ভিউ: ৭০ • ১৫ সেপ্টেম্বর, ২০২০

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। হুজুর আমার কয়েকটি বিষয় জানার ছিল। ১/গোসল ফরজ হলে আমি কি গোসল না করে বিভিন্ন দোয়া পড়তে বা আল্লাহ কে ডাকতে পারবো, আওয়াজ করে বা মনেমনে? ২/ফরয নামাজের পরে য…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। হুজুর আমার কয়েকটি বিষয় জানার ছিল।

১/গোসল ফরজ হলে আমি কি গোসল না করে বিভিন্ন দোয়া পড়তে বা আল্লাহ কে ডাকতে পারবো, আওয়াজ করে বা মনেমনে?
২/ফরয নামাজের পরে যে তাসবী গুলি ৩৩ বার পড়তে হয় তা যদি বেশি হয় কোনো সমস্যা হবে?
৩/আমরা সাধারণত তাসবী গুলি পড়ি ডানহাতের করগুনে কিন্তু যদি আমি ডানহাতে কোনো কাজ করি তখন যদি বামহাতের করগুনে পড়ি তাহলে কি গুনা হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। ১। গোসল ফরজ হলে কুরআন পড়বেন না। বাকী সকল দুআ পড়তে পারবেন। আল্লাহকেও ডাকতে পারবেন। ২। হাদীসে যে সংখ্যা বলা হয়েছে সে সংখ্যা পড়াই সুন্নাত। বেশী পড়লে গুনাহ হবে না তবে সুন্নাহ থেকে বঞ্চিত হয়ে যাবে। ৩। তাসবীহ পড়ার সময় অন্য কোন কাজ করলে তাসবীহ পড়ার প্রতি মনোযোগ ঠিক থাকে না। তাই অন্য সব কাজ বাদ দিয়ে একমনে তাসবীহ পাঠ করতে হবে। বাম হাত দিয়ে গুনলে গুনাহ হবে না, তবে এসব ক্ষেত্রে ডান হাত দিয়ে পড়া ভালো।
✅