QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম, আমি একটি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানে বিক্রয় কর্মী হিসেবে কাজ করি। আমার কাজ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে টেন্ডারের মাধ্যমে বিক্রয় করা। প্রায় প্রতিটি টেন্ডার পাওয়ার জন্য বিভিন্ন প…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হালাল হারাম • প্রশ্ন #৫৩৫৬ • ভিউ: ৭৩ • ২৭ সেপ্টেম্বর, ২০২০

আস-সালামু আলাইকুম, আমি একটি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানে বিক্রয় কর্মী হিসেবে কাজ করি। আমার কাজ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে টেন্ডারের মাধ্যমে বিক্রয় করা। প্রায় প্রতিটি টেন্ডার পাওয়ার জন্য বিভিন্ন প…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম, আমি একটি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানে বিক্রয় কর্মী হিসেবে কাজ করি। আমার কাজ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে টেন্ডারের মাধ্যমে বিক্রয় করা। প্রায় প্রতিটি টেন্ডার পাওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে বড় অঙ্কের ঘুষ দেওয়া লাগে যেটা প্রতিষ্ঠানের ইচ্ছায় দিয়ে থাকি। চাকরির খাতিরে আমাকে উক্ত কাজ করতে হয়।প্রতিষ্ঠানে ঘুষ না দিলে কাজও পাওয়া যায় না আবার বিভিন্ন হয়রানির শিকার হতে হয়।আমার প্রশ্ন হচ্ছে, এই কাজের মাধ্যমে আমার উপার্জন কি হালাল হবে।প্রশ্নের উত্তরটি আমার জন্য একান্ত গুরুত্বপূর্ন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। অব্যাহতভাবে ঘুষের লেনদেন করা ছাড়া যদি আপনি চাকুরী করতে না পারেন তাহলে এই চাকুরী ছেড়ে দিয়ে অন্য কোন উপার্জনের মাধ্যম খোঁজ করুন। আপনার চাকুরী বৈধ, কিন্তু এভাবে ঘুষ দেওয়ার কাজ করা বৈধ নয়। যদি ঘুষ দেওয়া ছাড়া অন্য কাজ করতে আপনাকে দায়িত্ব দেয় তাহলে সমস্যা নেই। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ আপনার সম্মানজনক হালাক রিজিকের ব্যবস্থা করে দিন।
✅