QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আমার সব সময় মনে হয় আমি রিয়া করছি। রাস্তা দিয়ে হাঁটার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটলে মনে হয় আমি মানুষের বাহ্ বাহ পাওয়ার জন্য এমনটা করছি। সালাতে দাড়াল…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবিধ • প্রশ্ন #৫৩৬৩ • ভিউ: ২০ • ০৪ অক্টোবর, ২০২০

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আমার সব সময় মনে হয় আমি রিয়া করছি। রাস্তা দিয়ে হাঁটার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটলে মনে হয় আমি মানুষের বাহ্ বাহ পাওয়ার জন্য এমনটা করছি। সালাতে দাড়াল…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আমার সব সময় মনে হয় আমি রিয়া করছি। রাস্তা দিয়ে হাঁটার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটলে মনে হয় আমি মানুষের বাহ্ বাহ পাওয়ার জন্য এমনটা করছি। সালাতে দাড়ালে রুকু -সিজদা দীর্ঘ করতে চাইলে মনে হয় আমি মানুষের বাহ্ বাহ পেতে চাচ্ছি। যেই কোনো ভালো কাজে আমার এই চিন্তা আসে। আমি চেষ্টা করি যত টুকু গোপনে করা যায়। কিন্তু যেসব কাজ প্রকাশ্যে করা হয় ওইসব কাজ করার সময় আমার এই রিয়ার চিন্তা মাথায় চলে আসে। ফলে আমি টেনসনে থাকি। এসবের ফলে আমি নিয়ত নিয়ে সন্দেহে পড়ে যাই। আমাকে একটু জানাবেন। আমার কি করা উচিৎ?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। এগুলো শয়তানের ওয়াসওয়াসা। আপনি এসব দিকে ভ্রুক্ষেপ করবেন না। আপনার ভালো কাজ আপনি চালিয়ে যাবেন। একসময় এমন আর মনে হবে না, স্বাভাবিক হয়ে যাবেন। বেশী বেশী আউযুবিল্লাহি মিনাশ শায়ত নিররযীম পড়বেন। সূরা ইখলাস, ফালাক ও নাস সকাল সন্ধ্যা ৩ বার করে পড়বেন। সকাল-সন্ধ্যার অন্যান্য যিকির ও দুআ নিয়মিত পড়ার চেষ্ঠা করবেন।