QA As Sunnah Q&A

আমি আগে জানতাম না পেশাব পরিষ্কার করতে পানি ঢালতে হয়৷ আর আমরা সবসময় বাচ্চারা ঘরে পেশাব করলে ঘর মুছে ফেলেছি। একই ন্যাকরা দিয়ে পুরা ঘর মুছা হয়। এখন ঘরের মেঝেতে খালি ভিজা পায়ে হেটে নামাজ পড়লে কি…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ত্বহারাত পবিত্রতা • প্রশ্ন #৫৩৬৪ • ভিউ: ৭৭ • ০৫ অক্টোবর, ২০২০

আমি আগে জানতাম না পেশাব পরিষ্কার করতে পানি ঢালতে হয়৷ আর আমরা সবসময় বাচ্চারা ঘরে পেশাব করলে ঘর মুছে ফেলেছি। একই ন্যাকরা দিয়ে পুরা ঘর মুছা হয়। এখন ঘরের মেঝেতে খালি ভিজা পায়ে হেটে নামাজ পড়লে কি…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমি আগে জানতাম না পেশাব পরিষ্কার করতে পানি ঢালতে হয়৷ আর আমরা সবসময় বাচ্চারা ঘরে পেশাব করলে ঘর মুছে ফেলেছি। একই ন্যাকরা দিয়ে পুরা ঘর মুছা হয়। এখন ঘরের মেঝেতে খালি ভিজা পায়ে হেটে নামাজ পড়লে কি নামাজ হবে? আর ভিজা কাপড় মেঝেতে পরলে কি কাপড়টি নাপাক হয়ে যাবে?
উত্তর
Published
ঘরের মেঝে যদি টাইলস বা পাকা করা থাকে তাহলে পেশাব যে কোন কাপড় দিয়ে মুছে ফেললেই ঐ জায়গা পরিপূর্ণ পবিত্র হয়ে যাবে। মুছার পর খালি পায়ে হাঁটলেও পা নাপাক হবে না, সুতরাং নামায পড়তে কোন সমস্যা নেই। মুছার পর ভিজা কাপড় মেঝেতে পড়লেও কোন সমস্যা নেই। তবে ভালোভাবে মুছতে হবে। আর নাপাকি শুকিয়ে গেলেও ঘরের পাকা বা টাইলস করা মেঝে পবিত্র হয়ে যায়।
✅