QA As Sunnah Q&A

হানাফী মাযহাবের মতে সাহুসেজদা দেওয়ার হাদিস ভিত্তিক দলিল জানতে চাই। সাহু সিজদা দেওয়ার পদ্ধতিটা স্পষ্ট ভাবে জানালে উপকৃত হতাম।

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সালাত • প্রশ্ন #৫৪২০ • ভিউ: ১৫০ • ৩০ নভেম্বর, ২০২০

হানাফী মাযহাবের মতে সাহুসেজদা দেওয়ার হাদিস ভিত্তিক দলিল জানতে চাই। সাহু সিজদা দেওয়ার পদ্ধতিটা স্পষ্ট ভাবে জানালে উপকৃত হতাম।

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
হানাফী মাযহাবের মতে সাহুসেজদা দেওয়ার হাদিস ভিত্তিক দলিল জানতে চাই। সাহু সিজদা দেওয়ার পদ্ধতিটা স্পষ্ট ভাবে জানালে উপকৃত হতাম।
উত্তর
Published
সহীহ হাদীসে সাহু সাজদা দেওয়ার নিয়ম প্রধানত দুটি। ১. সালাম ফিরানোর পূর্বে। ২. সালাম ফিরানোর পরে। সুনানু তিরমযী, হাদীস নং ৩৯১ এবং ৩৯২। হানাফী মাজহাবে সালাম ফিরানোর পর সাজদায়ে সাহু দিতে হবে। সালাম ফিরানোর পূর্বে সাহু সাজদা দিতে হয় সব কিছু পড়ে দুটি সাজদা দিয়ে তারপর সালাম ফিরানো। আর সালাম ফিরানোর পরে সাহু সাজদা দিলে কী কী পড়তে হবে হাদীসে তা স্পষ্ট নেই। তাই কিছুটা মতভেদ আছে। শেষ বৈঠকে তাশাহুদু পড়া ওয়াজিব আর দরুদ-দু;আ মাসুরা পড়া সুন্নাত তাই তাশাহুদুর পরে সালাম ফিরালেও সহীহ হবে। সুতরাং শুধু তাশাহুদু পড়ে সালাম ফিরালে কোন সমস্যা নেই। আবার পুরোটা পড়ে সালাম ফিরিয়েও সাজদায়ে সাহু দিতে পারেন। সাজদায়ে সাহু দেয়ার পর আবার তাশাহুদু, দরুদ, দুআ মাসূরা পড়ে সালাম ফিরিয়ে নামায শেষ করবেন। এখন বাকী থাকলো একদিকে সালাম ফিরাবে নাকি দুদিকে। স্বাভাবিক নিয়ম হলে সালাম ফিরানোর সময় দুদিকেই সালাম ফিরানো। হানাফী মাজহাবের অধিকাংশ কিতাবে সাহু সাজদা দেওয়ার সময় দুদিকে সালাম ফিরানোর কথাই বলা হয়েছে। তবে সালাতে এক দিকে সালাম ফিরিয়ে সালাত শেষ করারও সহীহ হাদীস আছে। ইমাম শাফী রহ. বলেছেন, যার ইচ্ছা এক দিকে সালাম ফিরাবে আর যার ইচ্ছা দুদিকে সালাম ফিরাবে। সুতরাং একদিকে সালাম ফিরিয়ে সাহু সাজদা দিলেও জায়েজ হবে। তবে দুদিকে সালাম ফিরারোটাই ভাল মনে হয়। একদিকে সালাম ফিরানোর হাদীসিট নিম্নরুপ:عَنْ عَائِشَةَ, أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ كَانَ يُسَلِّمُ تَسْلِيمَةً وَاحِدَةً تِلْقَاءَ وَجْهِهِ. হযরত আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সা. একদিবে সালাম ফিরাতেন। সুনানু তিরমিযী, হাদীস নং২৯৬; সুনানু ইবনু মাজাহ, হাদীস নং৯১৯; সহীহ ইবনু খুজা্য়মা, হাদীস নং ৭৩০। শায়খ আলবানী রাহ. বলেছেন হাদীসটি সহীহ ওশায়খ শুয়ািইব আর নাউত রাহ. বলেছেন, হাদীসটির সনদ সহীহ (সহীহ ইবনে হিব্বান, ১৯৯৫ নং হাদীসের টিকা)। এবং অন্যান্য মুহাদ্দিসগণও হাদীসটিকে সহীহ বলেছেন। মোটকথা দুদিকে সালাম ফিরানোই ভাল তবে একদিকে সালাম ফিরালেও সালাত সহীহ হবে। আরো জানতে দেখুন, সুনানু তিরমিযী ২৯৬নং হাদীসে ইমাম তিরমিযী রাহ. এর আলোচনা।
✅