QA As Sunnah Q&A

আমার বাবা ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি অত্যন্ত ধর্মভীরু ছিলেন। আমার বাবা যখনই জমি কিনেছেন তা ছেলে - মেয়েদের নামে কিনেছেন। তিনি ব্যবসা করে সংসার চালাতেন। আমাদের বড় ভাইকে নিজ খরচে সৌ…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৫৪৩৩ • ভিউ: ৬৯ • ১৩ ডিসেম্বর, ২০২০

আমার বাবা ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি অত্যন্ত ধর্মভীরু ছিলেন। আমার বাবা যখনই জমি কিনেছেন তা ছেলে - মেয়েদের নামে কিনেছেন। তিনি ব্যবসা করে সংসার চালাতেন। আমাদের বড় ভাইকে নিজ খরচে সৌ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমার বাবা ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান। তিনি অত্যন্ত ধর্মভীরু ছিলেন। আমার বাবা যখনই জমি কিনেছেন তা ছেলে - মেয়েদের নামে কিনেছেন। তিনি ব্যবসা করে সংসার চালাতেন। আমাদের বড় ভাইকে নিজ খরচে সৌদি আরবে পাঠিয়েছেন। ঢাকার মিরপুরে যখন জমি কিনেন তখন বড়ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলেন। সে জমি তিনি আমার ৩ ভাইয়ের নামে দলিল করেন। তখন মেঝ ও ছোট ভাই পড়ালেখা করতো। তারপর তিনি মেয়েদের নামে সাভারে কম দামে কিছু জমি কিনেছেন। এই জমির পজিশন ভালো নয় তাই বোনেরা এতে অসন্তুষ্ট। আমার বাবা গ্রামের বাড়ির জমিও ভাইদের নামেই কিনেছেন। বাবার নিজ নামে গ্রামের বাড়িতে খুবই সামান্য পরিমাণ জমি আছে। আর মায়ের নামে কিছুই নেই। আমার মা সম্পুর্ণভাবে ভাইদের উপর নির্ভরশীল। এজন্য আমার মা মাঝে মধ্যে দীর্ঘশ্বাস ছাড়েন। আমার ভাইদের ধারণা বাবা যে বন্টন করে গেছেন তা সম্পূর্ণ ইসলামি শরিয়াহ ভিত্তিক হয়েছে। কিন্তু বোনেরা মনে করে জমির মূল্যের দিক থেকে আকাশ- পাতাল পার্থক্য রয়েছে। কারণ ভাইদের নামের জমির মূল্য প্রায় ৪ কোটি টাকা আর বোনদের জমির মূল্য মাত্র ১৫ থেকে ২০ লাখ টাকা আমার প্রশ্ন হলো, আমার মা যদি তার প্রাপ্য অংশের জন্য বাবাকে মাফ করে দেন তাহলে কী তার ওয়ারিশরা বঞ্চিত হবেন না? আর মাফ করলেই কি মাফ হবে? আর বোনেরা মনে করেন জমির মূল্যের পরিমাপ হিসাব করলে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এজন্যে কি বাবা গুনাহগার হবেন? ভাইয়েরা কি এর জন্য কোনভাবেই দায়ী হবেন না? এজন্য এখন কি করলে সবার জন্যই ভালো হবে?
উত্তর
Published
আপনার বাবা ইনসাফ করে যান নি। এই জন্য তার গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, তিনি শাস্তির সম্মুখীন হতে পারেন। তবে আপনারা যদি আপনাদের সকল সম্পদ ভাইবোন- মা তথা সকল ওয়ারিশদের মাঝে ইসলামী নিয়ম অনুযায়ী বন্টন করেন তাহলে আশা করি আপনার আব্বা মাফ পেয়ে যাবেন। সম্পদের মূল্য অনুযায়ী মা মোট সম্পদের ৮ ভাগের একভাগ এবং বোনরা ভাইদের অর্ধেক পাবেন, এভাবে ভাগ করবেন। যদিও আপনার পিতার কাজের জন্য আপনারা গুনাহগার হবেন না, কিন্তু আদর্শ সন্তান হিসেবে আপনাদের পিতা কিয়ামতের দিন প্রশ্ন-শাস্তির সম্মুখীন হোক, নিশ্চয় এটা আপনারা চান না।
✅