QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অবারাকাতুহ। সফর থাকা অবস্থায় কি দুই ওয়াক্তের সালাত একসাথে আদায় করা যাবে? যেমন যোহর আসর এবং মাগরিব এশা মাঝে মাঝে ফ্রি সময় থাকে না তখন আলাদা আলাদা ওয়াক…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
সফর • প্রশ্ন #৫৪৩৮ • ভিউ: ২৮ • ১৮ ডিসেম্বর, ২০২০

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অবারাকাতুহ। সফর থাকা অবস্থায় কি দুই ওয়াক্তের সালাত একসাথে আদায় করা যাবে? যেমন যোহর আসর এবং মাগরিব এশা মাঝে মাঝে ফ্রি সময় থাকে না তখন আলাদা আলাদা ওয়াক…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অবারাকাতুহ। সফর থাকা অবস্থায় কি দুই ওয়াক্তের সালাত একসাথে আদায় করা যাবে? যেমন যোহর আসর এবং মাগরিব এশা মাঝে মাঝে ফ্রি সময় থাকে না তখন আলাদা আলাদা ওয়াক্ত এর সালাত আদায় করা কষ্টকর.... আবার অনেক সময় ফ্রি থাকলেও দুই ওয়াক্ত এর সালাত একসাথে আদায় করি... এমত অবস্থায় দুই ওয়াক্ত এর সালাত একসাথে আদায় করার বিধান কি?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। হানাফী মাজহাবে একই ওয়াক্তে দুই ওয়াক্তের সালাত একত্রে পড়া যাবে না। যোহরের শেষ সময়ে যোহর আর আসরের প্রথম সময়ে অসর তেমনি মাগরিবের শেষ সময়ে মাগরিব আর এশার প্রথম সময়ে এশা। কেননা আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,إِنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا। নিশ্চয় সালাত মূমিনদের উপর সময়মত আদায় করা ফরজ। সূরা নিসা ১০৩। অন্যান্য আলেমগণ বলেন, সফরে যে কোন ওয়াক্তের সময় জমা করতে পারবে। অর্থাৎ জোহর ও আসরের সালাত যোহরের সময়ও পড়তে পারে আবার আসরের সময়ও পড়তে পারে। মাগরিব ও এশার ক্ষেত্রেও একই কথা। তাদের দলীল: عَنْ مُعَاذٍ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى غَزْوَةِ تَبُوكَ فَكَانَ يُصَلِّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا. মুয়াজ ইবনে জাবাল থেকে বর্ণিত তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সা. এর সাথে গাযওয়ায়ে তাবুকে বের হলাম। সেখানে রাসূলুল্লাহ সা. যোহর ও আসর এবং মাগরিব ও এশা একসাথে আদায় করলেন। সহীহ মুসলিম, হাদীস নং ১৬৬৫। এই হাদীসে নির্দিষ্ট সময় বলা হয় নি তাই তারা বলেন যে কোন সময় জমা করতে পারবে। সময় পেলে অবশ্যই ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করবেন। দুই ওয়াক্ত একসাথে আদায় করবেন না। আর যদি সময় সুযোগ না থাকলে তাহলে দুই সালাত একসাথে আদায় করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ।