QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, ১/ হুজুর আমার অনেক টাকা ঋণ আছে আমি চেষ্টা করছি এইগুলি পরিশোধ করার জন্য, কিন্তু এখন আমার ছোট ভাইটা কারো কথা শুনে না, বাজে ছেলেদের সাথে মিশে …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৫৪৪৭ • ভিউ: ৭১ • ২৭ ডিসেম্বর, ২০২০

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, ১/ হুজুর আমার অনেক টাকা ঋণ আছে আমি চেষ্টা করছি এইগুলি পরিশোধ করার জন্য, কিন্তু এখন আমার ছোট ভাইটা কারো কথা শুনে না, বাজে ছেলেদের সাথে মিশে …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, ১/ হুজুর আমার অনেক টাকা ঋণ আছে আমি চেষ্টা করছি এইগুলি পরিশোধ করার জন্য, কিন্তু এখন আমার ছোট ভাইটা কারো কথা শুনে না, বাজে ছেলেদের সাথে মিশে তাই তাকে বিদেশ পাঠানোর চেষ্টা করছি,যেহেতু আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই আবার অনেকের থেকে আগেই ঋণ নিয়ে রেখেছি, তাই এখন প্রবাশ কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে চাচ্ছি, এতো কি আমার কোনো গুনাহ হবে? ২/ আমি জানি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা ফরজ, কিন্তু যদি কোনো আত্মীয় অনেকটা জোরকরে কিছু চাপিয়ে দেয় যেমন খাবারে কি কি রাখতে হবে আবার কি কি উপহার দিতে হবে যেট মাঝে মাঝে সাধ্যের বাইরে হয়ে যায়, যে কারণে মনে কষ্ট লাগে, মাঝে মাঝে খুব রাগও হয়। এতে কি আমার গুনাহ হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। সুদভিত্তিক কোন ঋন নেওয়া জায়েজ হবে না। হারাম হবে, বড় ধরণের গুনাহ হবে। বিনা সুদে যদি ঋন দেয় তাহলে নিতে পারেন। ২। রাগ হলে গুনাহ হবে না। আত্মীয়দের এমন আচরণ নিন্দনীয়। আপনি কৌশলে তাদেরকে এই আচরণ ত্যাগ করার জন্য বলবেন।
✅