QA As Sunnah Q&A

হাদীস ছাড়া শুধু কুরআনই কি মুসলিমের জন্য যথেষ্ট?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
কুরআন • প্রশ্ন #৫৪৪৮ • ভিউ: ৮৫ • ২৮ ডিসেম্বর, ২০২০

হাদীস ছাড়া শুধু কুরআনই কি মুসলিমের জন্য যথেষ্ট?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
হাদীস ছাড়া শুধু কুরআনই কি মুসলিমের জন্য যথেষ্ট?
উত্তর
Published
না, মোটেও না। হাদীস ছাড়া কুরআনের কোন আমলই সঠিকভাবে করা সম্ভব নয়। কোন কোন আমল আদৌ করা সম্ভব নয়। যেমন, কুরআনে শুধু সালাত কায়েম করার কথা আছে। কীভাব সালাত কায়েম হবে তা আদৌ নেই। সুতরাং হাদীস ছাড়া সালাত কায়েম করা সম্ভব নয়। কুরআনে যাকাতে কথা আছে। কাকে, কখন, কতটুকু যাকাত দিতে হবে কুরআনে নেই। হাদীসে বিস্তারিত আছে। হজ্ব, জিহাদের ক্ষেত্রেও একই কথা। কুরআনে বারবার আল্লাহ তায়ালা বলেছেন, أَطِيعُواْ ٱللَّهَ وَأَطِيعُواْ ٱلرَّسُولَ অর্থাৎ তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। সূরা মুহাম্মাদ, আয়াত ৩৩। সূরা হাশরের ৭নং আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, وَمَآ ءَاتَىٰكُمُ ٱلرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَىٰكُمۡ عَنۡهُ فَٱنتَهُواْۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ রাসুল তোমাদেরকে যা দেয়, তা তোমরা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাক এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর; নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর। সুতরাং হাদীস ছাড়া কুরআন মানা সম্ভব নয়, যারা হাদীস ছাড়া কুরআন মানার দাবি করে তারা হাদীসের সাথে সাথে কুরআনকেও অস্বীকার করছে। কারণ কুরআনে আল্লাহ রাসূলের আনুগত্য করার, তার কথা কাজ মেনে নেওয়ার আদেশ দেয়া হয়েছে।এরা বাতিল সম্প্রদায়, এদের থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে। সহীহসূত্রে বর্ণিত সকল হাদীস মেনে নিতে হবে। মুহাদ্দিসগণ যে কথাগুলোকে বানোয়াট বলেছেন সেগুলো বর্জন করতে হবে।
✅