QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার ১ লাখ টাকা ইসলামী ব্যাংকে রাখা আছে মুদারাবা হিসেবে ৩ বছরের জন্যে। এই টাকার ১ বছর পূর্ণ হবে রমজানের পর। আমার কাছে ক্যাশ তেমন টাকা থাকে না যে আমি আমার …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
যাকাত • প্রশ্ন #৫৪৫২ • ভিউ: ৯৫ • ০১ জানুয়ারী, ২০২১

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার ১ লাখ টাকা ইসলামী ব্যাংকে রাখা আছে মুদারাবা হিসেবে ৩ বছরের জন্যে। এই টাকার ১ বছর পূর্ণ হবে রমজানের পর। আমার কাছে ক্যাশ তেমন টাকা থাকে না যে আমি আমার …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার ১ লাখ টাকা ইসলামী ব্যাংকে রাখা আছে মুদারাবা হিসেবে ৩ বছরের জন্যে। এই টাকার ১ বছর পূর্ণ হবে রমজানের পর। আমার কাছে ক্যাশ তেমন টাকা থাকে না যে আমি আমার এই ১ লক্ষ টাকা + আমার স্ত্রী এর গহনা এর টাকার যাকাত দিবো। তাই আমি চাচ্ছি যে যখন আমার যাকাত এর সময় আসবে তখন ওই ১ লাখ টাকা তুলে যে লভ্যাংশ পাওয়া যাবে তার সাথে আরো পরিমাণ মতো টাকা দিয়ে যাকাত দিতে। এখন এই ক্ষেত্রে লভ্যাংশ এর টাকাটা কি আমি যাকাত হিসেবে দিতে পারবো! যেহেতু ইসলামী ব্যাংক এর লভ্যাংশ এর টাকা খাওয়ার বৈধতা নিয়ে নানান মতামত আছে। আশা করছি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন এবং উত্তর এর অপেক্ষায় আছি। জাযাকাল্লাহ খাইরান। উল্লেখ্য এই যে আমার স্ত্রী এর কাছে ১ ভরি স্বর্ণ আছে।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনার স্ত্রীর যদি ১ ভরি স্বর্ণ ছাড়া কোন টাকা পয়সা না থাকে তাহলে এ স্বর্ণের যাকাত দেয়া লাগবে না।ইসলামী ব্যাংকের লভ্যাংশ হালাল হবে আশা করি, সুতরাং এই টাকা দিয়ে যাকাত দিতে সমস্যা নেই। তবে অধিক সতর্কতা হিসেবে লভ্যাংশ সাধারণ সদকা করে মূল টাকা দিয়ে যাকাত দিলে সবচেয়ে ভালো হবে।
✅