QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, আমি একটি চাইনিস কোম্পানিতে কাজ করি আমাদের কিছু কাভারড ভ্যান আর কন্টেইনার আছে এগুলোর খরচ দেখাশুনা আমাকে করতে হয় তাদের রাস্তার খরচের জন্য টাকা পাঠাতে হয়। প্রশ্ন হচ্ছে টাকা …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হালাল হারাম • প্রশ্ন #৫৪৫৭ • ভিউ: ১৭ • ০৬ জানুয়ারী, ২০২১

আসসালামু আলাইকুম, আমি একটি চাইনিস কোম্পানিতে কাজ করি আমাদের কিছু কাভারড ভ্যান আর কন্টেইনার আছে এগুলোর খরচ দেখাশুনা আমাকে করতে হয় তাদের রাস্তার খরচের জন্য টাকা পাঠাতে হয়। প্রশ্ন হচ্ছে টাকা …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম, আমি একটি চাইনিস কোম্পানিতে কাজ করি আমাদের কিছু কাভারড ভ্যান আর কন্টেইনার আছে এগুলোর খরচ দেখাশুনা আমাকে করতে হয় তাদের রাস্তার খরচের জন্য টাকা পাঠাতে হয়। প্রশ্ন হচ্ছে টাকা পাঠানোর জন্য বিকাশ নগদ ব্যবহার করতে হয় কিন্তু আমি আমার আকউন্ট অথবা ড্রাইভার দের অ্যাকাউন্ট এ টাকা পাঠায় দেই ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আর এখানে অল্প কিছু খরচ হয় বাকিটা আমি খরচ দেখিয়ে নিয়ে নেই এটা নেয়া জায়েজ হবে কি? ধরুন ২৫হাজার পাঠালে বিকাশ খরচ হয় ৪৫০ টাকা আমি সেটা বিকাশে না দিয়ে একটু কষ্ট করে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেই খরচ টা আমি নিয়ে নেই ৪৫০ টাকা এটা জায়েজ হবে কিনা? জাঝাকাল্লহু খাইরন। দোয়া করবেন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। দেখুন, বিষয়টি একটু জটিল। তাদের সাথে যদি আপনার কাজ এমন হয় যে, টাকা পাঠানোর খরচ বাবদ একটা এমাউন্ট আপনাকে দিবে, আপনি যেভাবে ইচ্ছা পাঠিয়ে দিবেন, তাহলে এই টাকা নিতে আপনার সমস্যা নেই। আর যদি এমন না হয় বরং যতটুকু খরচ হবে টাকা পাঠানো বাবদ ততটুকু টাকা কোম্পানী বহন করবে, তাহলে এই টাকা নেয়া আপনার জায়েজ হবে না। কোম্পানীতে যারা চাকুরী করে তাদের কাজে সাধারণত দ্বিতীয় প্রকারের হয়। সুতরাং ভালো ভাবে চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করুন।