QA As Sunnah Q&A

السلام علیکم ورحمة الله وبركاته. আমার কথা গুলোকে সম্পুর্ন পড়ার অনুরোধ। আল্লাহ আপনাকে সম্মানিত করুক। সায়েখ আমি নামাজে দাড়ালে রুকু সেজদার সময় মাঝে মাঝে মনে হয় সামনের দেয়াল বা লোকজন এর কাছে মাথ…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
শিরক-বিদআত • প্রশ্ন #৫৪৬৬ • ভিউ: ৩০ • ১৫ জানুয়ারী, ২০২১

السلام علیکم ورحمة الله وبركاته. আমার কথা গুলোকে সম্পুর্ন পড়ার অনুরোধ। আল্লাহ আপনাকে সম্মানিত করুক। সায়েখ আমি নামাজে দাড়ালে রুকু সেজদার সময় মাঝে মাঝে মনে হয় সামনের দেয়াল বা লোকজন এর কাছে মাথ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
السلام علیکم ورحمة الله وبركاته. আমার কথা গুলোকে সম্পুর্ন পড়ার অনুরোধ। আল্লাহ আপনাকে সম্মানিত করুক। সায়েখ আমি নামাজে দাড়ালে রুকু সেজদার সময় মাঝে মাঝে মনে হয় সামনের দেয়াল বা লোকজন এর কাছে মাথা নত করে ফেলছি আবার রুকু থেকে উঠার সময় উপরে ফ্যন এর কাছে মাথা নত করে ফেলছি। হাটতে গেলে, ভাত খেতে গেলে,গোসল করতে গেলে,কারো সামনে মাথা নুয়িয়ে কোনো কাজ করতে গেলে মনে হয় গাছের পাতার কাছে পানির কাছে ওই লোকটার কাছে মাথা নত করে ফেলছি। আমার মনোযোগ টা ওদিকে চলে যাচ্ছে। কোনো কবর দেখলে সালাম দেয়ার সময়ও একি অবস্তা। আমার মনে হয় যে মাথা নত এই ভাবটা সেজদা দিয়ে দেয়ার পর্যায় এর দায়ে দায়ি হলাম কিনা। একবার মনে হয় ওয়াস ওয়াসা আবার মনে যে স্পষ্ট শিরক এ আকবার আমার সব শেষ হয়ে গেল। আমার আমল আখিরাত নষ্ট হয়ে গেল। আমি খুব পেরেশানিতে আছি। আমার করনিও কি?আমার ঈমান ও আমাল গুলো কি বাতিল হয়ে গেছে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনার কোন কিছু শেষ হয়ে যায় নি। আপনার ঈমান-আমল সব ঠিক আছে। আপনি মুসলিম আছেন। মনের ভিতর এই ওয়াসওয়াসা শয়তান দিয়ে থাকে। শয়তানের হাত থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। আউযুবিল্লাহি মিনাশ শায়ত্বরিরজীম বেশী বেশী পাঠ করবেন।এই বিষয়ে কোন চিন্তা করবেন না। আপনার ইবাদত পরিপূর্ণ ঠিক আছে। এছাড়া একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে পারেন। আমরা আল্লাহর কাছে দুআ করি আল্লাহ আপনার এই অবস্থা দূর করে পরিপূর্ণ সুস্থতা দান করুন।