ক্যাটাগরি
অর্থনৈতিক
→
আদব আখলাক
→
ইতিহাস
→
নামায
→
ত্বহারাত পবিত্রতা
→
জানাযা-কবর যিয়ারত
→
ঈমান
→
রোজা
→
সফর
→
আকীকা
→
শিরক-বিদআত
→
ঈদ কুরবানী
→
হাদীস ও উসূলুল হাদীস
→
যিকির দুআ আমল
→
নফল সালাত
→
হালাল হারাম
→
লেনদেন
→
বিবাহ-তালাক
→
তাওহীদ
→
তারাবীহ
→
যাকাত
→
ফিতরা
→
ব্যক্তিগত ও পারিবারিক
→
জুমআ
→
সুন্নাত
→
দাওয়াত ও তাবলিগ
→
কুরআন
→
হাদীস
→
জাদু-টোনা
→
সিরাত সামায়েল
→
পোশাক পরিচ্ছেদ
→
ফারায়েজ
→
মানত
→
আখিরাত
→
জান্নাত-জাহান্নাম
→
তাফসীর
→
রিসালাত
→
হজ্জ
→
জিহাদ
→
বাতিল ফিরকা
→
বিতর
→
সাধারণ দান-সদকাহ
→
হালাল
→
বিচার আচার
→
সালাত
→
ব্যক্তিগত ও তাবলিগ
→
সদকাহ
→
কাফফরা
→
সুদ-ঘুষ
→
আকীদা
→
পবিত্রতা
→
গুনাহ
→
জায়েয
→
রমযান
→
ইতিকাফ
→
দান-সদকাহ
→
বিদআত
→
মুসাফির
→
মসজিদ
→
পোশাক-পর্দা
→
তায়াম্মুম
→
বিবিধ
→
দ্রুত লিংক
আসসালামু আলাইকুম। আমি ও আমার বন্ধু ৮ম শ্রেণিতে পড়তাম ২০১৯ সালে। আমাদের তারও আগে থেকে হারাম রিলেশন শুরু হয়। আমরা দুইজন ইসলামের পথে আসতে চেয়েছিলাম। তাই হালাল রিলেশন করার উদ্দেশ্য আর কোনো কিছু …
প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। আমি ও আমার বন্ধু ৮ম শ্রেণিতে পড়তাম ২০১৯ সালে। আমাদের তারও আগে থেকে হারাম রিলেশন শুরু হয়। আমরা দুইজন ইসলামের পথে আসতে চেয়েছিলাম। তাই হালাল রিলেশন করার উদ্দেশ্য আর কোনো কিছু না ভেবে না বুঝে পিতামাতার অনুমতি ছাড়া বিয়ে করতে বসি। আমার বয়স ছিলো ১৭ বছর আর আমার বন্ধুর বয়স ছিলো ১৬। আমাদের ৮ মাস এর গ্যাপ ছিলো বয়সে। মুলত আমিই জেদ করে আমার বন্ধুকে বলি বিয়ে করে নিতে। আমার বন্ধুও রাজি হয়। তারপর আমার বন্ধুর একটা বন্ধু, যে খুব একটা ভালো ছেলে নয়, সিগারেট খায়, মেয়ে স্বভাব আছে, এমন খারাপ ছেলে বিয়ের কাজি হয়। তারপর ১৮ বছর এর একটি ছেলে আর ১৯-২০ বছর এর একটি ছেলে নিয়ে মোট ২ জন সাক্ষি ছিলো। ওই কাজি ঠিক মতো করে কিছুই বলতে পারেনি,,আমাদের পরিচয়নামা, মোহরও কাজিই ধার্য করে,,আমিও ৫ লাখ টাকা তেই সম্মতি জানাই,তখন কিছু না বুঝেই করি সব। তারপর ১ টাকা শোধ করে বিয়ের দিনে। আমরা ৩ বার করে কবুল বলেছিলাম। এইভবেই বিয়ে হয়েছিলো। তারপর বিয়ের ১ বছরে ২০০ টাকা শোধ করে। কিন্তু বিয়ের দেড় বছর পরে আমাদের মধ্যে বিশাল ঝগড়া হয়। উল্লেখ্য যে, আমরা প্রাইভেট - স্কুল শেষে দেখা করতাম,,মাঝে মাঝে রেস্টুরেন্টে যেতাম। তাছাড়া আমারা নিজেরা নিজেদের বাসায় থাকতাম বাবা মার সাথে। বাবা মা কিছুই জানে না এই ব্যাপারে। মূল ঘটনায় আসি, তারপর ঝগড়ার এক পর্যায়ে আমি জেদ করি আমাকে তালাক দিতে। সে দিতে চায়না। আমি জেদ জোর করেই নিতে চাই। তারপর এই ২০২১ সালের ১২ এপ্রিল পর পর ২ তালাক দেয়। তারপর আমাদের মাঝে প্রায় সব ঠিক হয়ে যায়। ৩ দিন পর আবার ঝগড়া হয়। আমাদের তখন তো লকডাউন। চ্যাটিং আর ফোনে কথা হতো। সে আমার জেদে ফোনে আরেকটা তালাক দেয়। আসলে দেড় বছর হলো অনেক ধরনের সমস্যা হচ্ছিলো। আর এমন পর্যায়ে ঝামেলা চলে যায় যে তালাক হলো। আমাদের তালাকের ৩ মাসও হয়নি। আমরা এখন ১০ম শ্রেণিতে পড়ি। আমরা এখনো জানি না যে, বিয়েটা আদৌ সত্যি হয়েছে কিনা, তালাক আদৌ হয়েছে কিনা। আমরা এখন যদি সব যোগাযোগ বন্ধ করে ৪-৫ বছর পরে পারিবারিক ভাবে পিতামাতার অনুমতি নিয়ে বিয়ে করতে পারব? আশা করি উত্তর দিবেন। খুব বড় চিন্তার মধ্যে আছি।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। বাংলাদেশের পরিপেক্ষিতে আপনাদের বিবাহ বৈধ ছিল সুতরাং তালাক হয়ে গিয়েছে। আপনাদের পূনরায় বিবাহ করার কোন সুযোগ নেই। তবে আপনার যদি অন্য কোথাও বিবাহ হয়, আর সেই স্বামী কোন কারণে আপনাকে তালাক দেয় কিংবা সেই স্বামী মারা যায় তাহলেই কেবল আগের স্বামীর সাথে বিবাহ করতে পারবেন।