QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আল্লাহ তো কারো মুখাপেক্ষী নন। আল্লাহর তো কারো সাহায্যের প্রোয়োজন নেই। তাহলে কেন আল্লাহ সূরা মুহাম্মদের ৭ নম্বর আয়াতে মুমিন বান্দাদের কাছ থেকে সাহায্য চাইছেন। এই বিষয়ে আমার …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
তাওহীদ • প্রশ্ন #৫৫৪৫ • ভিউ: ১০৩ • ০৪ এপ্রিল, ২০২১

আসসালামু আলাইকুম। আল্লাহ তো কারো মুখাপেক্ষী নন। আল্লাহর তো কারো সাহায্যের প্রোয়োজন নেই। তাহলে কেন আল্লাহ সূরা মুহাম্মদের ৭ নম্বর আয়াতে মুমিন বান্দাদের কাছ থেকে সাহায্য চাইছেন। এই বিষয়ে আমার …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। আল্লাহ তো কারো মুখাপেক্ষী নন। আল্লাহর তো কারো সাহায্যের প্রোয়োজন নেই। তাহলে কেন আল্লাহ সূরা মুহাম্মদের ৭ নম্বর আয়াতে মুমিন বান্দাদের কাছ থেকে সাহায্য চাইছেন। এই বিষয়ে আমার সংশয় রয়ে গেছে। দয়া করে জানালে উপকৃত হব।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। এই আয়াতে আল্লাহবলেছেন, یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تَنۡصُرُوا اللّٰهَ یَنۡصُرۡکُمۡ وَ یُثَبِّتۡ اَقۡدَامَکُمۡ হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহকে সাহায্য কর, তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সমূহ সুদৃঢ় করবেন। আল্লাহর সাহায্য করার অর্থ, আল্লাহর দ্বীনের সাহায্য করা। কারণ, তিনি তাঁর দ্বীনের সাহায্য তাঁর মুমিন বান্দাদের দ্বারাই করেন। এই মুমিন বান্দারা আল্লাহর দ্বীনের সংরক্ষণ ও তার দাওয়াত-তবলীগের কাজ করেন তাই তিনি তাঁদের পৃষ্ঠপোষকতা করেন। অর্থাৎ, তাঁদেরকে কাফেরদের উপর জয়যুক্ত করেন। যেমন, সাহাবায়ে কিরাম (রাঃ) ও প্রাথমিক শতাব্দীগুলির মুসলিমদের উজ্জ্বল ইতিহাস রয়েছে; তাঁরা দ্বীনের (খাদেম) হয়ে গিয়েছিলেন, ফলে আল্লাহও তাঁদের (সহায়) হয়ে গিয়েছিলেন। তাঁরা দ্বীনকে বিজয়ী করলে, আল্লাহও তাঁদেরকে পৃথিবীতে জয়যুক্ত করেছিলেন। যেমন, তিনি অন্যত্র বলেন, {وَلَيَنْصُرَنَّ اللهُ مَنْ يَنْصُرُه} (الحج: ৪০) অর্থাৎ, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন, যে তাঁকে সাহায্য করে। (সূরা হাজ্জ ৪০)
✅