QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম...স্যার ক্যামন আছেন? স্যার আমার প্রশ্ন হল স্ত্রীরা কি স্বামীর পাজরের হার থেকে তৈরী? যদি তৈরীই হয় তাইলে যে পুরুষের একাধিক বিয়া হয় তার সব স্ত্রীই কি তার স্বামীর পাজরের হাড় থেক…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
অর্থনৈতিক • প্রশ্ন #৫৫৬ • ভিউ: ৭২ • ০৭ আগস্ট, ২০০৭

আসসালামু আলাইকুম...স্যার ক্যামন আছেন? স্যার আমার প্রশ্ন হল স্ত্রীরা কি স্বামীর পাজরের হার থেকে তৈরী? যদি তৈরীই হয় তাইলে যে পুরুষের একাধিক বিয়া হয় তার সব স্ত্রীই কি তার স্বামীর পাজরের হাড় থেক…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম...স্যার ক্যামন আছেন? স্যার আমার প্রশ্ন হল স্ত্রীরা কি স্বামীর পাজরের হার থেকে তৈরী? যদি তৈরীই হয় তাইলে যে পুরুষের একাধিক বিয়া হয় তার সব স্ত্রীই কি তার স্বামীর পাজরের হাড় থেকে তৈরী? আর যে নারীর একধিক বিয়ে হয় আর তালাক হয় বা স্বামি মারা যায় তাহলে সে কোন স্বামীর পাজরের হার থেকে সৃষ্টি?
plzzz জানাবেন স্যার...
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনি হয়তের জানেন স্যার ইন্তেকাল করেছেন। আমার দুআ আল্লাহ যেন তাঁকে জান্নতুল ফেরদাউস দান করেন। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে স্যার রহ. বলতেন এগুলো জানা মানুষের জন্য কোন প্রয়োজন নেই। কারণ ্এগুলো আমলের সাথে সম্পৃক্ত নয়। স্যার আরো বলতেন, এইসব প্রশ্ন মনে নিয়ে আসে শয়তান। আমরা শুধু এতটুকু বলব,হাদীসে আছে,স্ত্রীরা স্বামীদের পাজরের হাড় থেকে তৈরী। আবু হুরায়রা সূত্রে ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
اسْتَوْصُوا بِالنِّسَاءِ فَإِنَّ الْمَرْأَةَ خُلِقَتْ مِنْ ضِلَعٍ وَإِنَّ أَعْوَجَ شَيْءٍ فِي الضِّلَعِ أَعْلَاهُ، فَإِنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ، وَإِنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أَعْوَجَ فَاسْتَوْصُوا بِالنِّسَاءِ
তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, কারণ নারীকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, পাঁজরের মধ্যে উপরের হাড্ডি সবচেয়ে বেশী বাঁকা। যদি তা সোজা করতে চাও ভেঙ্গে ফেলবে, ছেড়ে দিলেও তার বক্রতা যাবে না। অতএব নারীদের ব্যাপারে কল্যাণকামী হও। সহীহ বুখারী, হাদীস নং ৩৩১; সহীহ মুসলিম হাদীস নং ৩৭২০। আর বাকী বিষয়গুলো আল্লাহর উপর ছেড়ে দেয়।
✅