QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আমি ইসলামিক নিয়মে হালাল উপার্জন করি এবং সুদ সহ সকল প্রকার হারাম উপার্জন থেকে দূরে থাকার চেষ্টা করি। আমার বাবা-মা আমার সকল উপার্জনের পরিমান সম্পর্কে অবগত এবং আমি পরিবারের জন…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সুদ-ঘুষ • প্রশ্ন #৫৬০৪ • ভিউ: ৮২ • ০২ জুন, ২০২১

আসসালামু আলাইকুম। আমি ইসলামিক নিয়মে হালাল উপার্জন করি এবং সুদ সহ সকল প্রকার হারাম উপার্জন থেকে দূরে থাকার চেষ্টা করি। আমার বাবা-মা আমার সকল উপার্জনের পরিমান সম্পর্কে অবগত এবং আমি পরিবারের জন…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। আমি ইসলামিক নিয়মে হালাল উপার্জন করি এবং সুদ সহ সকল প্রকার হারাম উপার্জন থেকে দূরে থাকার চেষ্টা করি। আমার বাবা-মা আমার সকল উপার্জনের পরিমান সম্পর্কে অবগত এবং আমি পরিবারের জন্য যে পরিমান অর্থ ব্যায় করি তাতে তারা আমার প্রতি সন্তুষ্ট। আমি জীবনে কখনো সুদের সাথে যুক্ত হতে ইচ্ছুক নই, কিন্তু বর্তমানে বাড়ি করার প্রয়োজনে এককালীন কিছু টাকা আমার মা-বাবা ব্যাংক থেকে লোন নিতে বলছেন যা সুদসহ ফেরত দিতে হবে। এ ব্যাপারে আদবের সাথে আমি তাদেরকে বারবার না করতেছি ৷ কিন্তু তারা আমার উপরে চাপ দিচ্ছেন, যার দরূন তাদের সাথে আমার সম্পর্ক দিনদিন খুব খারাপের দিকে যাচ্ছে। এমতাবস্থায় আমার করনীয় কি? অগ্রিম ধন্যবাদ রইলো।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। বাবা-মা বা কারো চাপাচাপিতেই সুদের মধ্যে জড়ানো যাবে না। তাদের জন্য দুআ করুন, তাদেরকে বুঝানোর চেষ্টা করুন, তাদের সাথে ভাল ব্যবহার করুন। তাদের প্রতি আপনার দায়িত্ব আপনি পালন করুন। বাকীটা আল্লাহর উপর ছেড়ে দিন।
✅