QA As Sunnah Q&A

আমার চাচা মসজিদে এতেকাফে বসছেন, আমার চাচা গ্রামের একজন মুরুব্বী। উনার সাথে জরুরি কথা বলার জন্য মসজিদে ঢুকে পড়েন একজন হিন্দু, এখন গ্রামের অধিকাংশ মানুষ উনাকে কথা দিয়ে আহত করতেছে যে, আপনি হিন…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৫৬০৯ • ভিউ: ১৮ • ০৭ জুন, ২০২১

আমার চাচা মসজিদে এতেকাফে বসছেন, আমার চাচা গ্রামের একজন মুরুব্বী। উনার সাথে জরুরি কথা বলার জন্য মসজিদে ঢুকে পড়েন একজন হিন্দু, এখন গ্রামের অধিকাংশ মানুষ উনাকে কথা দিয়ে আহত করতেছে যে, আপনি হিন…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমার চাচা মসজিদে এতেকাফে বসছেন, আমার চাচা গ্রামের একজন মুরুব্বী। উনার সাথে জরুরি কথা বলার জন্য মসজিদে ঢুকে পড়েন একজন হিন্দু, এখন গ্রামের অধিকাংশ মানুষ উনাকে কথা দিয়ে আহত করতেছে যে, আপনি হিন্দুকে মসজিদে ঢুকতে দিলেন কেনো, এখন আমি জানতে চাই মসজিদে হিন্দু ঢুকা জায়েজ আছে কি না?
উত্তর
Published
বিশেষ কোন প্রয়োজন থাকলে হিন্দু বা নন মুসলিম কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করতে পারে। যেমন, ইসলাম ধর্মীয় কোন আলোচনা শোনার জন্য, মুসলিমরা কীভাবে নামায আদায় করে তা দেখার জন্য, পানি পান করার জন্য (যখন মসজিদেন ভিতরে পানি পানের ব্যবস্থা থাকে, বাইরে না থাকে) ইত্যাদি। আপনার চাচার সাথে যেহেতু ব্যক্তিগত কথা বলার জন্য সে এসেছিল তাই আপনার চাচার উচিত ছিল তাকে মসজিদের বাইর রেখে তার সাথে প্রয়োজনীয় কথা বলা। তবে মসজিদে সে প্রবেশ করার কারণে আপনার চাচা বিশেষ কোন অপরাধ করেন নি, তার কোন গুনাহ হবে না ইনশাআল্লাহ। বরং যারা আপনার চাচাকে কটু কথা বলছে তারা অপরাধ করছে। তবে ভবিষ্যতে বিষয়টি নিয়ে আপনার সতর্ক থাকবেন যে,কারো সাথে কোন ব্যক্তিগত বিষয়ের আলোচনা করার জন্য কোন অমুসলিম যেন মসজিদে প্রবেশ না করে। তথ্যসূত্র