QA As Sunnah Q&A

আসসালামু ওয়ালাইকুম। আমর ইবনে মাইমুন (রাঃ) বলেন, নবুয়াতের পূর্বে একটা বানর ব্যাভিচার করায় অনেক বানর সেখানে সমবেত হয়ে তাকে রজম (ব্যাভিচারীকে পাথর মারা) করলো। আমিও তাদের সঙ্গে যোগ দিয়ে রজম করলা…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হাদীস ও উসূলুল হাদীস • প্রশ্ন #৫৬৭৫ • ভিউ: ৩১ • ১২ আগস্ট, ২০২১

আসসালামু ওয়ালাইকুম। আমর ইবনে মাইমুন (রাঃ) বলেন, নবুয়াতের পূর্বে একটা বানর ব্যাভিচার করায় অনেক বানর সেখানে সমবেত হয়ে তাকে রজম (ব্যাভিচারীকে পাথর মারা) করলো। আমিও তাদের সঙ্গে যোগ দিয়ে রজম করলা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু ওয়ালাইকুম। আমর ইবনে মাইমুন (রাঃ) বলেন, নবুয়াতের পূর্বে একটা বানর ব্যাভিচার করায় অনেক বানর সেখানে সমবেত হয়ে তাকে রজম (ব্যাভিচারীকে পাথর মারা) করলো। আমিও তাদের সঙ্গে যোগ দিয়ে রজম করলাম। [দ্র: বোখারী, মোস্তফা চরিত, আকরাম খাঁ, মৌজু হাদিছ অধ্যায়] উক্ত হাদিসের সত্যতা সম্পর্কে দয়া করে জানাবেন। আবু হুরাইরা (রাঃ) উনার কিছু হাদিস বিতর্কিত। অনেকেই উনার কিছু হাদিস নিয়ে আপত্তি করেন। বিস্তারিত যদি বলতেন। হাদিসের সত্যতা যাচাই করার কোনো সুত্র আছে কি?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। উক্ত হাদীস যে সত্য নয় সেটা তো মাওলানা আকরাম খাঁ বলেই দিয়েছেন। তিনি “মৌজু হাদীস অধ্যায়” এর মধ্যে এই হাদীসটি নিয়ে এসছেন। তার মানে হলো হাদীসটি বানোয়াট মিথ্যা কথা। এখানে আবু হুরায়রার কোন দোষ নেই। কেউ হাদীসটিকে আবু হুরায়রা রা. নামে বানিয়েছেন। আবু হুরায়রা রা. সবচেয়ে বেশী হাদীস বর্ণনাকারী সাহাবী। তার হাদীসকে বিতর্কিত বলা বেয়াদবী, শিষ্টাচার বহির্ভূত। ধর্মীয় কিতাব একজন আলেমের অধীনে পড়তে হবে, নয়তো “মৌজু হাদীস অধ্যায়” দেখার পরও কিছু না বুঝে সাহবাীকে কাঠগড়ায় তুলে ফেলবেন।