ক্যাটাগরি
অর্থনৈতিক
→
আদব আখলাক
→
ইতিহাস
→
নামায
→
ত্বহারাত পবিত্রতা
→
জানাযা-কবর যিয়ারত
→
ঈমান
→
রোজা
→
সফর
→
আকীকা
→
শিরক-বিদআত
→
ঈদ কুরবানী
→
হাদীস ও উসূলুল হাদীস
→
যিকির দুআ আমল
→
নফল সালাত
→
হালাল হারাম
→
লেনদেন
→
বিবাহ-তালাক
→
তাওহীদ
→
তারাবীহ
→
যাকাত
→
ফিতরা
→
ব্যক্তিগত ও পারিবারিক
→
জুমআ
→
সুন্নাত
→
দাওয়াত ও তাবলিগ
→
কুরআন
→
হাদীস
→
জাদু-টোনা
→
সিরাত সামায়েল
→
পোশাক পরিচ্ছেদ
→
ফারায়েজ
→
মানত
→
আখিরাত
→
জান্নাত-জাহান্নাম
→
তাফসীর
→
রিসালাত
→
হজ্জ
→
জিহাদ
→
বাতিল ফিরকা
→
বিতর
→
সাধারণ দান-সদকাহ
→
হালাল
→
বিচার আচার
→
সালাত
→
ব্যক্তিগত ও তাবলিগ
→
সদকাহ
→
কাফফরা
→
সুদ-ঘুষ
→
আকীদা
→
পবিত্রতা
→
গুনাহ
→
জায়েয
→
রমযান
→
ইতিকাফ
→
দান-সদকাহ
→
বিদআত
→
মুসাফির
→
মসজিদ
→
পোশাক-পর্দা
→
তায়াম্মুম
→
বিবিধ
→
দ্রুত লিংক
আসসালামু আ'লাইকুম, শাইখ। আমার প্রশ্ন হলো: যে ব্যক্তি বলেন যে, রাসুলুল্লাহ্ (সা.) হাযির-নাযির এবং রাসূলের (সা.) কাছে চাওয়া (মুনাজাত করা) যায়, তার পিছনে কী জামাতে সালাত আদায় করা যাবে? উল্লেখ্য…
প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আ'লাইকুম, শাইখ। আমার প্রশ্ন হলো: যে ব্যক্তি বলেন যে, রাসুলুল্লাহ্ (সা.) হাযির-নাযির এবং রাসূলের (সা.) কাছে চাওয়া (মুনাজাত করা) যায়, তার পিছনে কী জামাতে সালাত আদায় করা যাবে? উল্লেখ্য, তিনি হাযির-নাযির মতবাদের পক্ষে দলীল দেন পেশাবের ছিটা থেকে না বাঁচার ফলে কবরের আযাব সংক্রান্ত হাদিসটি দিয়ে। আর রাসূলের ( সা.) কাছে চাওয়া সংক্রান্ত কোনো দলীল তিনি দিয়েছেন বলে আমি জানি না।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। এই ব্যক্তি বিদআতে লিপ্ত। সহীহ-সঠিক আকীদার ইমামের পিছনে সালাত আদায় সম্ভব হলে এই ধরণের বিদআতি ইমামের পিছনে সালাত আদায় করবেন না। ভালো ইমাম না পাওয়া গেলে বিদআতির পিছনেই সালাত আদায় করতে হবে, জামাত ত্যাগ করা যাবে না। ইমাম আবুল হাসান আশয়ারী র. (৩২৪হি.) বলেন, ومن ديننا أن نصلي الجمعة والأعياد وسائر الصلوات والجماعات خلف كل بر وفاجر كما روى أن عبد الله بن عمر رضى الله عنهم كان يصلي خلف الحجاج অর্থ: আর আমাদের দীনের অন্যতম দিক যে, আমরা জুমুয়ার সালাত, ঈদগুলো এবং অন্যান্য সকল সালাত এবং জামাআত নেককার ও বদকারের পিছনে আদায় করি। যেমনিভাবে বর্ণিত আছে,আব্দুল্লাহ ইবনে উমার রা. হাজ্জাজ ইবনে ইউসুফের পিছনে সালাত আদায় করতেন (মুসান্নিফে ইবনে আবী শায়বা হাদীস নং ১৪১৭৫)। আল-ইবানাহ আন উসূলিদ দিয়ানাহ, ১/২০। দলীলসহ বিস্তারিত জানতে পড়ুন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রচিত আল-ফিকহুল আকবার পৃষ্ঠা ৩৩৭-৩৭৯ এবং রাহে বেলায়া পৃষ্ঠা ৫৬৩-৫৬৮তড. খোন্দকার