QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আমি প্রতি রাতে অ্যালার্ম দিয়ে ঘুমাই। একদিন আমার মনে হলো আল্লাহ্‌ তায়ালা তো আমাকে জাগ্রত করবেন তাহলে আমি অ্যালার্ম দেই কেনো। পরে আমি ভাবলাম আল্লাহ্‌ তায়ালা আমাকে ঘুম থেকে…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৫৬৮২ • ভিউ: ১৮ • ১৯ আগস্ট, ২০২১

আসসালামু আলাইকুম। আমি প্রতি রাতে অ্যালার্ম দিয়ে ঘুমাই। একদিন আমার মনে হলো আল্লাহ্‌ তায়ালা তো আমাকে জাগ্রত করবেন তাহলে আমি অ্যালার্ম দেই কেনো। পরে আমি ভাবলাম আল্লাহ্‌ তায়ালা আমাকে ঘুম থেকে…

প্রশ্নকারী: Abdullah
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম। আমি প্রতি রাতে অ্যালার্ম দিয়ে ঘুমাই। একদিন আমার মনে হলো আল্লাহ্‌ তায়ালা তো আমাকে জাগ্রত করবেন তাহলে আমি অ্যালার্ম দেই কেনো। পরে আমি ভাবলাম আল্লাহ্‌ তায়ালা আমাকে ঘুম থেকে জাগ্রত করবেন উনার ইচ্ছা হলে অ্যালার্ম এর মাধ্যমে,বা অন্য ভাবে। আমার এই ভাবনা কি শিরক পূর্ণ ভাবনা? এই নিয়ে খুবই দ্বিধায় আছি।

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। “আল্লাহ্‌ তায়ালা তো আমাকে জাগ্রত করবেন তাহলে আমি অ্যালার্ম দেই কেনো ” এই কথা কেন আপনার মনে আসলো তা বোধগম্য নয়। পৃথিবীতে সব কাজের একটা মাধ্যম থাকে, আল্লাহ সেভাবে কাজ করান। মাধ্যম অবলম্বন করার পর আল্লাহ তায়ালার উপর তাওয়াক্কুল বা ভরসা করতে হবে। জমিতে ধান না লাগিয়ে এই আশা করা যায় না যে, আল্লাহ মাঠ ভর্তি ধান ফলিয়ে দিবেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য যে পন্থা অবলম্বন করা দরকার সেগুলো অবলম্বন করে আল্লাহর উপর ভরসা করবেন। আর কোন বিষয়ে বেশী চিন্তা করতে যাবেন না, তাহলে এই ধরণের “অযথা” সমস্যায় ভুগবেন, মানসিক সমস্যাও হয়ে যেতে পারে। তবে এটা শিরকপূর্ণ নয়, মূর্খতাালাম।