QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি ছোটবেলা থেকে গান, নাচ, মুভি ও নাটক এইসব কালচারল দেখে বড় হয়েছি এবং সত্যি কথা বলতে এসব আমার ভালোও লাগে। আমি অনেক কিছু শিখি এসব থেকে। কিন্ত…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হালাল হারাম • প্রশ্ন #৫৬৯২ • ভিউ: ২২ • ২৯ আগস্ট, ২০২১

আসসালামু আলাইকুম। আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি ছোটবেলা থেকে গান, নাচ, মুভি ও নাটক এইসব কালচারল দেখে বড় হয়েছি এবং সত্যি কথা বলতে এসব আমার ভালোও লাগে। আমি অনেক কিছু শিখি এসব থেকে। কিন্ত…

প্রশ্নকারী: Parvez
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম। আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি ছোটবেলা থেকে গান, নাচ, মুভি ও নাটক এইসব কালচারল দেখে বড় হয়েছি এবং সত্যি কথা বলতে এসব আমার ভালোও লাগে। আমি অনেক কিছু শিখি এসব থেকে। কিন্তু সমস্য হলো যার জন্য আপনাকে প্রশ্ন করা আমার ১ বছর যাবৎ আমি মাথার একপাশে বিষণ ব্যথ্য অনুভব করি, তার জন্য আমি যে যে ডাক্তার দেখানোর দরকার সব করি এবং যতসব পরিক্ষা করার সব করি কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু আমি যখন মাথায় টুপি, পাগরি বা গামছা জাতীয় কিছু সবসময় পড়ি তবে আমার ব্যথাটা কিছুটা প্রশমিত হয়। এখন কথা হলো আমি যদি টুপি বা পাগরি পড়ি তবে আমাকে সবসময় পাজামা বা পাজ্ঞাবি পড়তে হবে মানে হুজুর হতে হবে কিন্তু আমি তো হুজুর বা ধর্ম সম্পর্কে কিছুই জানি না। আর সবচেয়ে বড় কথা হলো আমি আমার একটাজাগতিক লাভের জন্য আল্লাহর রাস্তায়আসছি আল্লাহ কী আমাকে কবুল করবেন?

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। প্রথম কথা হলো একজন প্রকৃত মুসলিমের গান, নাচ,মুভি ও নাটক থেকে শেখার কিছু নেই। এগুলো সম্পূর্ণ হারাম, কোন অজুহাতে এসব দেখার সুযোগ নেই। কিছু শিখতে চাইলে বৈধ উপায়ে শিখতে হবে, বৈধ উপায়ে সম্ভব না হলে এসবের কোন দরকার নেই। দ্বিতীয়ত টুপি পান্জাবী শুধু হুজুর বা আলেমদের পোশাক নয়, এটা সকল মুসলিমের পোশাক। সুতরাং টুপি-পান্জাবী পরার জন্য বিশেষ কিছু হওয়ার বা জানার দরকার নেই, মুসলিম হলেই চলবে। আবার পান্জাবী না পরলে টুপি পরা যাবে না, এরকমও না। জাগতিক লাভের জন্য হলেও আল্লাহর রাস্তায় আসুন, এক সময় আপনার নিয়ত সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষের প্রকাশ্য শত্রু শয়তান চায় না মানুষ ইসলামের পথে আসুক, সে জন্য বিভিন্ন ভাবে ধোকা দিয়ে থাকে। “জাগতিক লাভের জন্য আল্লাহর রাস্তায় আসলে কি লাভ হবে” এই জাতীয় চিন্তা শয়তান আমাদের মাথায় দিয়ে থাকে যেন, আমরা আল্লাহর কাছে ফিরে না আসি। শয়তানের কথায় কান দেওয়া যাবে না। আপনি ইসলামের পথে আসুন, আল্লাহ আপনার মাঝে আকাশ থেকে প্রশান্তি নাযিল করবেন ইনশাআল্লাহ। আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে ইসলামের সঠিক বুঝ দান করুন এবং ইসলামে অটুট রাখুন।