QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম, একটি সেলসম্যানের জব করি। আমার বেশিরভাগ সময় মিথ্যা কথা বলা লাগে ও বিভিন্ন ধরনের সমস্যার কারণে ওজনে কম দেয়া লাগে। আমি চাকরিটি ছেড়ে দিতে চাচ্ছি কিন্তু আমার ফ্যামিলিতে আর্থি…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
জায়েয • প্রশ্ন #৫৬৯৫ • ভিউ: ২৬ • ০১ সেপ্টেম্বর, ২০২১

আসসালামু আলাইকুম, একটি সেলসম্যানের জব করি। আমার বেশিরভাগ সময় মিথ্যা কথা বলা লাগে ও বিভিন্ন ধরনের সমস্যার কারণে ওজনে কম দেয়া লাগে। আমি চাকরিটি ছেড়ে দিতে চাচ্ছি কিন্তু আমার ফ্যামিলিতে আর্থি…

প্রশ্নকারী: sabbir
প্রশ্ন বিস্তারিত

আসসালামু আলাইকুম, একটি সেলসম্যানের জব করি। আমার বেশিরভাগ সময় মিথ্যা কথা বলা লাগে ও বিভিন্ন ধরনের সমস্যার কারণে ওজনে কম দেয়া লাগে। আমি চাকরিটি ছেড়ে দিতে চাচ্ছি কিন্তু আমার ফ্যামিলিতে আর্থিক সমস্যা থাকার কারণে আমি তাৎক্ষণিক চাকরিতে ছাড়তে পারছিনা। আমার এমত অবস্থায় কি করা উচিত?

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। কোন ভাবেই মিথ্যা বলা বা ওজনে কম দেয়ার কোন সুযোগ নেই। কিছুটা আর্থিক ক্ষতি হলেও মিথ্যা ও ওজনে কম দেয়া আপনাকে ছাড়তেই হবে। যদি ছাড়তে না পারেন সেখানে চাকুরী করা জায়েজ হবে না। এখনিই চাকুরী ছাড়তে হবে এবং স্বচ্ছ কোন কর্ম করতে হবে। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,

وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ

যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩।