QA As Sunnah Q&A

হজ্জে জামারাতে পাথর নিক্ষেপের পরে আমরা জানি কুরবানী করতে হয়। অপরদিকে হানাফী মতবাদ অনুযায়ী দমে শোকর আদায় করতে বলে এবং কুরবানী পৃথক ভাবে দিতে বলে। এক্ষেত্রে আমি কি করব?

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ঈদ কুরবানী • প্রশ্ন #৫৬৯৯ • ভিউ: ২৪ • ০৫ সেপ্টেম্বর, ২০২১

হজ্জে জামারাতে পাথর নিক্ষেপের পরে আমরা জানি কুরবানী করতে হয়। অপরদিকে হানাফী মতবাদ অনুযায়ী দমে শোকর আদায় করতে বলে এবং কুরবানী পৃথক ভাবে দিতে বলে। এক্ষেত্রে আমি কি করব?

প্রশ্নকারী: Molla Galib Al Nahiyan
প্রশ্ন বিস্তারিত

হজ্জে জামারাতে পাথর নিক্ষেপের পরে আমরা জানি কুরবানী করতে হয়। অপরদিকে হানাফী মতবাদ অনুযায়ী দমে শোকর আদায় করতে বলে এবং কুরবানী পৃথক ভাবে দিতে বলে। এক্ষেত্রে আমি কি করব?

উত্তর
Published

হজে যে কোরবানি করা হয়ে থাকে, সেটি মূলত কোরবানি না। এটিকে বলা হয়ে থাকে হাদি, অর্থাৎ হাদি জবাই করা হয়ে থাকে। আমাদের একটু পার্থক্য বুঝতে হবে। হজের বিধানের কারণে যেই পশু জবাই করা হয়ে থাকে, তাকে বলা হয় হাদি। হাদিটা মূলত কোরবানি নয়। যাঁরা হজে গিয়েছেন, তাঁরা যদি হজে তামাততু বা হজে কেরান করে থাকেন, তাহলে এই ব্যক্তিদের ওপর হারামের এলাকায় হাদি জবাই করা বাধ্যতামূলক। তিনি হাদি জবাই করবেন। হজে ইফরাদ করলে হাদী জবেহ করার প্রয়োজন নেই। যে হাজী হাদী জবেহ করবেন তিনি যদি সম্পদশালী হন এবং মুসাফির না হন তাহলে হানাফী ও শাফেয়ী মাজহাবে তিনি সাধারণ কুরবানীও দিবেন। সেটা তিনি তার নিজে এলাকাতেও দিতে পারেন। মালেকি মাজহাব অনুযায়ী যে কোন প্রকারের হজ করলে আর কুরবানী দেয়া লাগবে না। হাম্বলী মাজহাবে হাদী জবেহ করলে আর কুরবানী দেয়া লাগবে না। সুতরাং সবচেয়ে উত্তম ও সতর্কতা হলো টাকা পয়সার সমস্যা না হলে হাদী জবেহ এর পাশাপাশি কুরবানীয় করা। আর যদি টাকা পয়সার সমস্যা হয় তাহলে শুধু হাদী জবেহ করলেই হবে। তথ্যসূত্র