QA As Sunnah Q&A

শুক্রবারে হজ্জ হলে অনেকে একে আকবরি হজ্জ বলে। এ বিষয়ে দলিলসহ বিস্তারিত জানতে চাই।

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হজ্জ • প্রশ্ন #৫৭০৬ • ভিউ: ২৯ • ১২ সেপ্টেম্বর, ২০২১

শুক্রবারে হজ্জ হলে অনেকে একে আকবরি হজ্জ বলে। এ বিষয়ে দলিলসহ বিস্তারিত জানতে চাই।

প্রশ্নকারী: md. Salim hasan
প্রশ্ন বিস্তারিত

শুক্রবারে হজ্জ হলে অনেকে একে আকবরি হজ্জ বলে। এ বিষয়ে দলিলসহ বিস্তারিত জানতে চাই।

উত্তর
Published

শুক্রবার হজ্জ হলে তাকে হজ্জে আকবার হলা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। হাদীসে কুরাবানীর দিনকে অর্থাৎ জিলহজ্জ মাসের দশ তারিখকে হজ্জে আকবার বলা হয়েছে। হাদীসটি লক্ষ করুন:

عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَفَ يَوْمَ النَّحْرِ بَيْنَ الْجَمَرَاتِ فِي الْحَجَّةِ الَّتِي حَجَّ، فَقَالَ: أَيُّ يَوْمٍ هَذَا؟ قَالُوا: يَوْمُ النَّحْرِ، قَالَ: هَذَا يَوْمُ الْحَجِّ الْأَكْبَرِ

ইবনু ’উমার (রাযি.) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (যিলহাজের দশ তারিখ) নহরের দিন তিনটি জামরার মধ্যস্থলে দাঁড়িয়ে জিজ্ঞেস করেনঃ এটি কোন্ দিন? লোকেরা বললো, আজ কুরবানীর দিন। তিনি বললেন, এটা হজ্জে আকবারের (বড় হজ্জের) দিন। সুনানু আবু দাউদ, হাদীস নং ১৯৪৭। হাদীসটি সহীহ। অনেকে উমরাহকে হজ্জে আসগার তথা ছোট হজ্জ বলে থাকেন। সেক্ষেত্রে হজ্জে আ কবার দ্বারা উদ্দেশ্য হবে হজ্জ। তবে শুক্রবার হজ্জ হলে হজ্জে আকবার হয়, এটা বাতিল কথা।