QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম শায়েখ, আমি ইউরোপ এর একটা দেশ এ থাকি। এখানে কোন মসজিদ নেই যেই এলাকায় আমি থাকি সেই ক্ষেত্রে আমরা ৩-৪ জন আছি একসাথে। আমরা কি আজান দিয়ে জামায়াত আদায় করতে হবে। আর যদি একাকী সালাত …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সালাত • প্রশ্ন #৫৭২৩ • ভিউ: ৭৬ • ২৯ সেপ্টেম্বর, ২০২১

আস-সালামু আলাইকুম শায়েখ, আমি ইউরোপ এর একটা দেশ এ থাকি। এখানে কোন মসজিদ নেই যেই এলাকায় আমি থাকি সেই ক্ষেত্রে আমরা ৩-৪ জন আছি একসাথে। আমরা কি আজান দিয়ে জামায়াত আদায় করতে হবে। আর যদি একাকী সালাত …

প্রশ্নকারী: মো রাকিব হোসেন
প্রশ্ন বিস্তারিত

আস-সালামু আলাইকুম শায়েখ, আমি ইউরোপ এর একটা দেশ এ থাকি। এখানে কোন মসজিদ নেই যেই এলাকায় আমি থাকি সেই ক্ষেত্রে আমরা ৩-৪ জন আছি একসাথে। আমরা কি আজান দিয়ে জামায়াত আদায় করতে হবে। আর যদি একাকী সালাত আদায় করি তখন কি ইকামত দিতে হবে। আরেকটা বিষয় আমাদের এখানে যিনি নামায পড়ান এক বড় ভাই মাদ্রাসা পড়ুয়া, ওনি সহ বাকি ২ জন নামায এর প্রতি উদাসীন, প্রতি ওয়াক্ত এ যখন কাজ না থাকি তখন ও নামায ওয়াক্ত হয়ে গেলেও শুয়ে শুয়ে মোবাইল টিপে আরেকটু পর পর করতে করতে নামায এর শেষ টাইম এ তাড়াহুড়া করে ফরজ সালাত আদায় করে শেষ করে। এই ক্ষেত্রে আমি কি সালাত এর টাইম হয়ে গেলে জামায়াত এর অপেক্ষা না করে একাকী সালাত আদায় করবো। এন্ড আমি সেটাই করি একা সালাত আদায় করি। ওনাদের নামায পড়ার টাইম টা যেমন এশার নামায এর টাইম হয় আমাদের এখানে ১০ঃ৩০ এ সেই ক্ষেত্রে ওনারা নামায শুরু করে ১২ বাজার আধা ঘন্টা আগে খুব কম ই হয় অনেক সময় ১০ বা ২০ মিনিট আগে শুরু করে। একধম লাস্ট প্রান্তে এসে আদায় করে,কিন্তু এর আগে ওনারা রিল্যাক্স মোবাইল টিপে তাও সালাত টা আগে আদায় করে না। মোট কথা এক প্রকার উদাসীন। সেই ক্ষেত্রে আমি কি একা সালাত আদায় করলে আমার কোনো গোড়ামী হচ্ছে কিনা বা কবিরা গুনাহ হচ্ছে কিনা। জাযাকাল্লাহ খাইরান

উত্তর
Published

ওয়া আলাইকুমুস সালাম। যেহেতু আপনারা ৩-৪ জন আছেন কোন সমস্যা না থাকলে আজান দিয়ে সালাত আদায় করবেন। জামাতে নামায আদায় করলে একমত দিবেন। আপনি তাদের আরেকটু তাগিদ দিলে আশা করি তারা যথাসময়ে সালাত আদায় করবেন। যদি কোন ভাবেই তারা যথা সময়ে সালাত আদায় না করে তাহলে আপনি একাকী সালাত আদায় করে নিবেন। একাকী নামাযের ক্ষেত্রে ইকামত দেয়া না দেওয়া দুটোরই অবকাশ আছে।

✅