QA As Sunnah Q&A

সৌদি আরব এ বসবাসকারী বা মক্কা, মদিনায় যাদের জন্ম, তাদের কি কবর জীবন থেকেই আজাব শুরু হবে? না শেষ বিচারে যারা পাপী তাদের আজাব হবে? সাধারণ মুসলিমরা যদি কেউ আমল না করে, শুধু পাপই করে তাহলে তো কব…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
হাদীস ও উসূলুল হাদীস • প্রশ্ন #৫৭২৬ • ভিউ: ১১১ • ০২ অক্টোবর, ২০২১

সৌদি আরব এ বসবাসকারী বা মক্কা, মদিনায় যাদের জন্ম, তাদের কি কবর জীবন থেকেই আজাব শুরু হবে? না শেষ বিচারে যারা পাপী তাদের আজাব হবে? সাধারণ মুসলিমরা যদি কেউ আমল না করে, শুধু পাপই করে তাহলে তো কব…

প্রশ্নকারী: মো রাকিবুল ইসলাম
প্রশ্ন বিস্তারিত

সৌদি আরব এ বসবাসকারী বা মক্কা, মদিনায় যাদের জন্ম, তাদের কি কবর জীবন থেকেই আজাব শুরু হবে? না শেষ বিচারে যারা পাপী তাদের আজাব হবে? সাধারণ মুসলিমরা যদি কেউ আমল না করে, শুধু পাপই করে তাহলে তো কবর জীবন থেকেই আজাব হয়?

উত্তর
Published

কবরের আজাব সত্য। আলেমগণ এই বিষয়ে একমত। কুরআনে এবং অনেকগুলো হাদীসে কবরের আজাবের বিষয়টি পাওয়া যায়। নিচের হাদীসটি থেকেও কবরের আজাবের বিষযটি জানা যায়।

قَالَ ابْنُ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا مَرَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى قَبْرَيْنِ فَقَالَ إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ مِنْ كَبِيرٍ، ثُمَّ قَالَ - بَلَى أَمَّا أَحَدُهُمَا فَكَانَ يَسْعَى بِالنَّمِيمَةِ وَأَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ قَالَ ثُمَّ أَخَذَ عُودًا رَطْبًا فَكَسَرَهُ بِاثْنَتَيْنِ ثُمَّ غَرَزَ كُلَّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى قَبْرٍ ثُمَّ قَالَ لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا.

অর্থ: ইবনে আব্বাস রা. বলেন, একবার নবী সা. দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, তাদেরকে আযাব দেয়া হচ্ছে তবে বড় কোন পাপের জন্য নয়...(সংক্ষিপ্ত)। সহীহ বুখারী হাদীস নং ১৩৭৮। আল্লাহ তায়ালা ফেরাউনের ব্যাপারে বলেছেন,

وَحَاقَ بِآلِ فِرْعَوْنَ سُوءُ الْعَذَابِ اَلنَّارُ یُعۡرَضُوۡنَ عَلَیۡهَا غُدُوًّا وَّ عَشِیًّا ۚ وَ یَوۡمَ تَقُوۡمُ السَّاعَۃُ ۟ اَدۡخِلُوۡۤا اٰلَ فِرۡعَوۡنَ اَشَدَّ الۡعَذَابِ

ফেরাউন ও তার অনুচরদেরকে শোচনীয় আজাব গ্রাস করে ফেলল। সকাল-সন্ধ্যায় তাদের আগুনের সামনে পেশ করা হয়। আর যেদিন কেয়ামত সঙ্ঘটিত হবে, সেদিন আদেশ করা হবে, ফেরাউন ও তার দলবলকে কঠিনতর আজাবে দাখিল করো। (সূরা আল-মু’মিন : ৪৫-৪৬) মক্কা-মদীনা এবং পৃথিবীর সকল মানুষের জন্য একই বিধান। আল্লাহ যাকে ইচ্ছা কবরে আজাব দিবেন, যদি তিনি চান মাফ করেও দিতে পারেন।

✅