QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম। আমার আম্মুর কিছু সম্পদ আছে। আমরা তিন ভাই বোন। আমার মা সব কিছুই সমান ভাগে ভাগ করে দান পত্র করে দিতে চান। কারন আমার বড় ভাইয়ের একটু সমস্যা আছে। তার এক কন্যাও আছে। আমার বড় ভাইক…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৫৮১৪ • ভিউ: ৮০ • ২৯ ডিসেম্বর, ২০২১

আসসালামু আলাইকুম। আমার আম্মুর কিছু সম্পদ আছে। আমরা তিন ভাই বোন। আমার মা সব কিছুই সমান ভাগে ভাগ করে দান পত্র করে দিতে চান। কারন আমার বড় ভাইয়ের একটু সমস্যা আছে। তার এক কন্যাও আছে। আমার বড় ভাইক…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম। আমার আম্মুর কিছু সম্পদ আছে। আমরা তিন ভাই বোন। আমার মা সব কিছুই সমান ভাগে ভাগ করে দান পত্র করে দিতে চান। কারন আমার বড় ভাইয়ের একটু সমস্যা আছে। তার এক কন্যাও আছে। আমার বড় ভাইকে যদি তার ভাগেরটা পুরোটা দেওয়া হয় তাহলে সে সেটা পুরোটা বিক্রিও করে দিতে পারে। এতে তার মা মরা একমাত্র কন্যা বিপদে পরবে। কারন সে মাত্র ক্লাস নাইনে পড়ে। যদিও আমি আর আমার আম্মু আমার ভাতিজীকে দেখি। মানে সকল খরচ বহন করি আর আমাদের সাথে রাখি। আমার বড় ভাই এত কেয়ার করে না। সে ক্ষেত্রে আম্মু কি তার নাতনিকে বড় ভাইয়ার ভাগের হাফ দিলে গুনাহ হবে? ইসলামিকভাবে এটার সমাধান জানতে চাই। ধন্যবাদ
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। জীবিত অবস্থায় এভাবে দানপত্র করা না জায়জ নয়। তবে এটা মিরাছ বন্টন হিসেবে হবে না। সাধারণ দান হিসেবে হবে। সাধারণ দান হওয়ার কারণে প্রয়োজনে কম বেশী করে তিনি দিতে পারবেন। তবে আম্মুর জন্য সর্বোত্তম হলো আপনার ভাতিজীকে যতটুতকু দিতে চান সেটা দানপত্র করে যাবেন আর বাকী সম্পদ তিনি মারা যাওয়ার পর মিরাছ হিসেবে আপনার পাবেন, সেটা ইসলামী আইন অনুযায়ী বন্টিত হবে। মৃত্যুর আগে বিনা প্রয়োজনে এভাবে সকল সম্পদ বন্টন করে দেওয়া উচিত নয়।
✅