ক্যাটাগরি
অর্থনৈতিক
→
আদব আখলাক
→
ইতিহাস
→
নামায
→
ত্বহারাত পবিত্রতা
→
জানাযা-কবর যিয়ারত
→
ঈমান
→
রোজা
→
সফর
→
আকীকা
→
শিরক-বিদআত
→
ঈদ কুরবানী
→
হাদীস ও উসূলুল হাদীস
→
যিকির দুআ আমল
→
নফল সালাত
→
হালাল হারাম
→
লেনদেন
→
বিবাহ-তালাক
→
তাওহীদ
→
তারাবীহ
→
যাকাত
→
ফিতরা
→
ব্যক্তিগত ও পারিবারিক
→
জুমআ
→
সুন্নাত
→
দাওয়াত ও তাবলিগ
→
কুরআন
→
হাদীস
→
জাদু-টোনা
→
সিরাত সামায়েল
→
পোশাক পরিচ্ছেদ
→
ফারায়েজ
→
মানত
→
আখিরাত
→
জান্নাত-জাহান্নাম
→
তাফসীর
→
রিসালাত
→
হজ্জ
→
জিহাদ
→
বাতিল ফিরকা
→
বিতর
→
সাধারণ দান-সদকাহ
→
হালাল
→
বিচার আচার
→
সালাত
→
ব্যক্তিগত ও তাবলিগ
→
সদকাহ
→
কাফফরা
→
সুদ-ঘুষ
→
আকীদা
→
পবিত্রতা
→
গুনাহ
→
জায়েয
→
রমযান
→
ইতিকাফ
→
দান-সদকাহ
→
বিদআত
→
মুসাফির
→
মসজিদ
→
পোশাক-পর্দা
→
তায়াম্মুম
→
বিবিধ
→
দ্রুত লিংক
আসসালামু আলাইকুম শায়খ। আমি একটা মেয়েকে পছন্দ করি। আলহামদুলিল্লাহ আমি হারাম রিলেশনশিপ থেকে অনেক আগেই বেরিয়ে এসেছি এবং যে মেয়েটাকে আমি পছন্দ করি সেসহ সব মেয়েদের সাথে যোগাযোগ করা একদম বন্ধ …
প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম শায়খ। আমি একটা মেয়েকে পছন্দ করি। আলহামদুলিল্লাহ আমি হারাম রিলেশনশিপ থেকে অনেক আগেই বেরিয়ে এসেছি এবং যে মেয়েটাকে আমি পছন্দ করি সেসহ সব মেয়েদের সাথে যোগাযোগ করা একদম বন্ধ করে দিয়েছি। যে মেয়েটাকে আমি পছন্দ করি তাকে আমি বিয়ে করতে চাই। সেই মেয়েটা আমাকে বিয়ে করতে চায় এবং তার ফ্যামিলি রাজি আছে। আমি আমার বিয়ের ব্যাপারে আমার মার সাথে কথা বলেছি এবং তিনি রাজি আছেন। মেয়ের ফ্যামিলিতে মেয়ে ধার্মিক এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট ইসলামকে প্র্যাকটিস করছি। কিন্তু তার বাবা-মা অনেক বছর ধরে আলাদা থাকে। তার বাবা বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত থাকার কারণে, তার মায়ের উপর অত্যাচারের কারণে এবং বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে তার বাবা-মা তারা আলাদা থাকেন। তারা এখনো ডিভোর্স করেনি। কিন্তু তার বাবা-মার মধ্যে কোন ধরনের যোগাযোগ নেই। তার বাবা-মা একসাথে থাকতে চায় না আবার ডিভোর্স করতে চায় না। এখন আমার মনে হচ্ছে যে আমার বাবা-মা তা যদি জানতে পারে তাহলে এই মেয়েটার সাথে আমার বিয়ে দেবে না। কিন্তু এই মেয়েটার এমন কোনো জিনিস নেই যা দেখে আমার মা অপছন্দ করবে। আমার মা চান একজন ধার্মিক মেয়ে এবং ভালো ফ্যামিলি স্ট্যাটাস। আমি চাইনা আবার হারাম রিলেশনে জড়িয়ে যাই। এমতাবস্থায় আমি কি নিজ থেকেই বিয়ে করতে পারব বা আমার কি করনীয়?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আমাদের পরামর্শ হলো আপনি আপনার বাবা-মাকে এসব জানিয়ে তবেই বিয়ের পথে এগুবেন। তাদের পরামর্শ অনুযায়ী চলবেন। আল্লাহর কাছ সঠিক সিদ্ধান্ত চেয়ে দুআ করবেন। আল্লাহ তাআলা বলেন,
وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জান না। (সূরা বাকারা ২১৬)
সুতরাং আপনার কাছে ভালো মনে হলেই সে ভালো, এমন নাও হতে পারে। সুতরাং অভিভাবকদের সাথে পরামর্শ করে শুধু মেয়ে নয়, সব কিছু দেখে বিবাহের সিদ্ধান্ত নিবেন।