QA As Sunnah Q&A

আস-সসালামু অলাইকুম, শায়েখ। আমি একজন কলেজ ছাত্র। প্রায় সময় ঘুমালে হটাত জেগেই মনে হয় আমি আমি যদি এখন মারা যাই, আমার তো হিসাব নিকাশ নেওয়া হবে। আমি গত প্রায় ১ বছর এমন অনুভব করি দিনে রাতে যখন ই ঘ…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
আকীদা • প্রশ্ন #৫৮৫৬ • ভিউ: ২৭ • ০৯ ফেব্রুয়ারি, ২০২২

আস-সসালামু অলাইকুম, শায়েখ। আমি একজন কলেজ ছাত্র। প্রায় সময় ঘুমালে হটাত জেগেই মনে হয় আমি আমি যদি এখন মারা যাই, আমার তো হিসাব নিকাশ নেওয়া হবে। আমি গত প্রায় ১ বছর এমন অনুভব করি দিনে রাতে যখন ই ঘ…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত

আস-সসালামু অলাইকুম, শায়েখ। আমি একজন কলেজ ছাত্র। প্রায় সময় ঘুমালে হটাত জেগেই মনে হয় আমি আমি যদি এখন মারা যাই, আমার তো হিসাব নিকাশ নেওয়া হবে। আমি গত প্রায় ১ বছর এমন অনুভব করি দিনে রাতে যখন ই ঘুমাই প্রায় সময় এমন হয়। আমার ঘুম থেকে উঠার পর আমার আফসোস হয় এই উপলব্ধিটা যদি আমার সারাক্ষণ থাকত। যখন আমার এমন অনুভূতি হয় তখন অনেক ছটফট করি। কিন্তু সামান্য সময়ের জন্য। এ সম্পর্কে একটু বলবেন। আরেকটি প্রশ্ন হলো আমার দাদি মারা গেছেন ২০১৫ সালে। সম্ভবত গতকালই প্রথম আমি তাকে স্বপ্নে দেখি। আমি দেখি খবর আসছে তিনি মারা গেছে। এ সম্পর্কেও বলবেন।

উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। মৃত্যুর কথা হৃদয়ে আসা ভালো। এতে গুনাহের কাজ ছাড়তে সহজ হয়। সকল ফরজ ও ওয়াজিবগুলো যথাযথ পালন করবেন, সুন্নাতগুলোর প্রতি গুরুত্ব দিবেন, হালাল-হারাম মেনে চলবেন। সালাত মনোযোগের সাথে আদায় করবেন। মৃত্যুর কথা বেশেী বেশী স্মরণ করবেন। আর স্বপ্ন নিয়ে বেশী ভাবার দরকার নেই। বিভিন্ন কারণে মানুষ স্বপ্ন দেখে। দাদীর জন্য দুআ করবেন, দান-সদকা করবেন।