QA As Sunnah Q&A

আসসালামু আ'লায়কুম, শাইখ। ১) বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী স্কুল ছুটি হয় মাগরিবের একদম কাছাকাছি সময়ে। এই অবস্থায় আসরের সালাতের ক্ষেত্রে কী করবো? আসরের সালাত কি ক্লাসে বসে আদায় করা যাবে? ২ ) শা…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবিধ • প্রশ্ন #৫৮৬৭ • ভিউ: ২১ • ২০ ফেব্রুয়ারি, ২০২২

আসসালামু আ'লায়কুম, শাইখ। ১) বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী স্কুল ছুটি হয় মাগরিবের একদম কাছাকাছি সময়ে। এই অবস্থায় আসরের সালাতের ক্ষেত্রে কী করবো? আসরের সালাত কি ক্লাসে বসে আদায় করা যাবে? ২ ) শা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আ'লায়কুম, শাইখ। ১) বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী স্কুল ছুটি হয় মাগরিবের একদম কাছাকাছি সময়ে। এই অবস্থায় আসরের সালাতের ক্ষেত্রে কী করবো? আসরের সালাত কি ক্লাসে বসে আদায় করা যাবে? ২ ) শাইখ, আমাদের দেশে গণিত অলিম্পিয়াড আয়োজন করে ডাচ-বাংলা ব্যাংক। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কি জায়েজ? যদি কেউ ইতোমধ্যে এই প্রতিযোগিতা থেকে পুরস্কার পায় তবে সে কি করবে? এই বিষয়গুলোজানালে খুব উপকৃত হব। জাযাকাল্লাহু খাইরা।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। সালাতের সময় মসজিদে যাওয়ার সুযোগ যদি না থাকে তাহলে যেখানে সুযোগ হয় সেখানেই আদায় করতে হবে। সালাতের জন্য মসজিদে যেতে বাধাঁ দেওয়ার কথা নয়, সুতরাং আগে অনুমতি চেয়ে দেখবেন, যদি কর্তৃপক্ষ যদি নিষেধ করে তাহলে স্কুলে পড়বেন।

২। যে প্রতিষ্ঠানে আয়ের শতভাগ হারাম বা অধিকাংশ হারাম সে সব প্রতিষ্ঠানের আয়োজিত কোন অনুষ্ঠান বা প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে। সুদভিত্তিক ব্যাংকগুলোর আয়ের অধিকাংশ বা পুরোটাই হারাম। তাই তাদের আয়োজিত কোন প্রতিযোগিতায় অংশগ্রহন করা যাবে না।