QA As Sunnah Q&A

আমি মেয়ে অবিবাহিত বয়স ২৬। পারিবারিক ভাবে বিয়ের জন্য পাত্রে খোঁজা হচ্ছে। তবে ব্যক্তিগত ভাবে পাত্র হিসেবে একটু পরিশ্রমি ছেলেই পছন্দ করি যারা খুব সাধারণ। তবে তা আমার বাবা মা পছন্দ করেন না। তারা…

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৫৮৬৮ • ভিউ: ৮৩ • ২১ ফেব্রুয়ারি, ২০২২

আমি মেয়ে অবিবাহিত বয়স ২৬। পারিবারিক ভাবে বিয়ের জন্য পাত্রে খোঁজা হচ্ছে। তবে ব্যক্তিগত ভাবে পাত্র হিসেবে একটু পরিশ্রমি ছেলেই পছন্দ করি যারা খুব সাধারণ। তবে তা আমার বাবা মা পছন্দ করেন না। তারা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আমি মেয়ে অবিবাহিত বয়স ২৬। পারিবারিক ভাবে বিয়ের জন্য পাত্রে খোঁজা হচ্ছে। তবে ব্যক্তিগত ভাবে পাত্র হিসেবে একটু পরিশ্রমি ছেলেই পছন্দ করি যারা খুব সাধারণ। তবে তা আমার বাবা মা পছন্দ করেন না। তারা যে কোন পেশাদার পাত্র যাদের প্রচুর অর্থ সম্পদ আছে তাদেরকে বিয়ে করার জন্য রীতি মতো আমাকে জোর করেন। অনেক রাগা রাগি বা তাদের ঠান্ডা ভাবে বুঝানোর চেষ্টা করে ও আমি পারি নি। যত দিন পার হচ্ছে আমার জন্য তাদেরকে বুঝানো কঠিন হচ্ছে। এই ক্ষেত্রে ইসলামিক ভাবে আমার করনিও কি?
উত্তর
Published
নিজের পছন্দের সাথে সাথে পরিবারের পছন্দেটাও আপনাকে গুরুত্ব দিতে হবে। কেমন ছেলের সাথে বিয়ে হলে ভবিষ্যত ভালো হবে সেটা বেশীরভাগ সময় মেয়েদের চেয়ে অভিভাবকরা ভালো বোঝে। সুতরাং পাত্র যদি ইসলাম মেনে চলে, নামায রোজা করে, হালাল হারাম বেছেঁ চলে তাহলে পরিবারের লোকেরা যে পাত্রের সাথে বিবাহ দিতে চায় তাহলে সেখানে বিয়ে করা উচিত হবে, যদি পাত্রের উল্লেখযোগ্য কোন সমস্যা না থাকে। আবার অভিভাবকদের জন্য এটা উচিত নয় যে, মেয়ের কোন কথা শুনে একতরফা সিদ্ধান্ত নেওয়া। উভয় পক্ষেরই ছাড় দেয়ার মানসিকত থাকতে হবে। সকলের সমন্বিত সিদ্ধান্ত বিবাহের ক্ষেত্রে অত্যন্ত জরুরী। মেয়ে রাজি না হলে তাকে বাধ্য করা যাবে না। আবার মেয়েও পিতা-মাতার যৈাক্তিক কোন সিদ্ধান্ত অগ্রাহ্য করবে না।
✅