QA As Sunnah Q&A

প্রশ্ন: আমার বোনের বিয়ে হয় রেজিস্ট্রী করে। স্বামী তাকে আলাদা করে দেয়। কোনো তালাক নামা আমরা পাইনি। তিনটি শিশু সন্তান নিয়ে আমার বোন আলাদা থাকে। অন্য বিয়ে সে করে নি। চল্লিশ বৎসর পরে বোনের …

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৫৮৮০ • ভিউ: ১৬ • ০৫ মার্চ, ২০২২

প্রশ্ন: আমার বোনের বিয়ে হয় রেজিস্ট্রী করে। স্বামী তাকে আলাদা করে দেয়। কোনো তালাক নামা আমরা পাইনি। তিনটি শিশু সন্তান নিয়ে আমার বোন আলাদা থাকে। অন্য বিয়ে সে করে নি। চল্লিশ বৎসর পরে বোনের …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
প্রশ্ন: আমার বোনের বিয়ে হয় রেজিস্ট্রী করে। স্বামী তাকে আলাদা করে দেয়। কোনো তালাক নামা আমরা পাইনি। তিনটি শিশু সন্তান নিয়ে আমার বোন আলাদা থাকে। অন্য বিয়ে সে করে নি। চল্লিশ বৎসর পরে বোনের স্বামী এসে আমার বোনের সাথে বসবাস করতে চান। বলেন তিনি এক তালাক দিয়েছিলেন, কাজী ডেকে আবার বিয়ে করে নেবেন। আমার বোন গত চল্লিশ বৎসরের ভরণপোষণ তার কাছ থেকে পাবে কি? আলাদা শহরে আলাদা থাকলেও স্বামীর জমিতে থাকতে পারবে কি ?
উত্তর
Published
জ্বী, এক তালাক দিলে আবার বিয়ে করতে পারবেন। আপনার বোন তালাক পরবর্তী ইদ্দতের সময়ের ভরণপোষণ পাবেন। ইদ্দত হলো ৩টি পিরিয়ড। তবে শিশু সন্তানগুলো বালেগ হওয়ার আগের বয়স পর্যন্ত ভরনপোষণ পাবে। স্বামী যদি থাকার জন্য আলাদা শহরে আলাদা জমির ব্যবস্থা করেন তাহলে সেখানেই থাকবে।