QA As Sunnah Q&A

মৃত্যুকালে রাসুল সা. এর কতটুকু সম্পদ ছিল যা তিনি মৃত্যুর একদিন আগে সদাকা করে দেন?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
ইতিহাস • প্রশ্ন #৫৮৮৬ • ভিউ: ১১২ • ১১ মার্চ, ২০২২

মৃত্যুকালে রাসুল সা. এর কতটুকু সম্পদ ছিল যা তিনি মৃত্যুর একদিন আগে সদাকা করে দেন?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
মৃত্যুকালে রাসুল সা. এর কতটুকু সম্পদ ছিল যা তিনি মৃত্যুর একদিন আগে সদাকা করে দেন?
উত্তর
Published
মৃত্যুর এক দিন আগের দান সম্পর্কে আমাদের জানা নেই। তবে মৃত্যুর সময় তিনি কী সম্পদ রেখে গিয়েছেলেন তা এই হাদীসটি থেকে জানা যাযوَعَن عَمرِو بنِ الحَارِثِ أَخِي جُوَيْرِيَّةَ بِنتِ الحَارِثِ أُمِّ المُؤْمِنِينَ رَضِيَ اللهُ عَنهُمَا قَالَ : مَا تَرَكَ رَسُولُ اللهِ ﷺ عَندَ مَوْتِهِ دِينَاراً وَلاَ دِرْهَماً وَلاَ عَبْداً وَلاَ أَمَةً وَلاَ شَيْئاً إِلاَّ بَغْلَتَهُ الْبَيضَاءَ الَّتي كَانَ يَرْكَبُهَا وَسِلاَحَهُ وَأرْضاً جَعَلَهَا لاِبْنِ السَّبِيلِ صَدَقَةً

আমর ইবনে হারেস (রাঃ) বলেন, ’রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মৃত্যুর সময় কোন দীনার, দিরহাম, ক্রীতদাস, ক্রীতদাসী এবং কোন জিনিসই ছেড়ে যাননি। তবে তিনি ঐ সাদা খচ্চরটি ছেড়ে গেছেন, যার উপর তিনি সওয়ার হতেন এবং তাঁর হাতিয়ার ও কিছু জমি; যা তিনি মুসাফিরদের জন্য সাদকাহ করে গেছেন। হাদীস নং ৪১৯২।

অন্য হাদীসإِنَّ الأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَاراً وَلاَ دِرْهَماً وَإِنَّمَا وَرَّثُوا العِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بحَظٍّ وَافِرٍ পয়গম্বরগণ কোন রৌপ্য বা স্বর্ণ মুদ্রার কাউকে উত্তরাধিকারী বানিয়ে যাননি; বরং তাঁরা ইলমের (দ্বীনী জ্ঞানভান্ডারের) উত্তরাধিকারী বানিয়ে গেছেন। সুতরাং যে ব্যক্তি তা অর্জন করল, সে পর্যাপ্ত অংশ লাভ করল। সুনানু আবু দাউদ, হাদীস নং ৩৬৪৩। শায়খ আলবানী রহি. হাদীসটিকে সহীহ বলেছেন, শায়খ শুয়াইব আরনাউত রহি. হাসান বলেছেন।

✅