আসসালামুআলাইকুম, জনাব আমার প্রশ্নটি আমি কীভাবে উপস্থাপন করব বুঝতে পারছিনা। যদি কোনো ভুল হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। আমি খুবই সাধারণ একটা মেয়ে। বয়স মাত্র ২০ বছর। পড়ালেখ…
যাইহোক, আপনাদেরে তালাক হয়ে গেছে। আপনার আর একে অপরের স্বামী-স্ত্রী নন। এখনই আপনাদের আলাদা হয়ে হয়ে যেতে হবে। নতুন করে বিবাহ করেও আপনারা সংসার করতে পারবেন না, কারণ তিন বার তালাক দিয়েছে। আপনি আপনার পরিবারকে, বাবা-মাকে তালাকের বিষয়টি বলুন এবং দ্রুত আলাদ হয়ে যান। প্রয়োজনে স্থানীয় কোন আলেমের সাথে আপনার আব্বাকে যোগাযোগ করতে বলুন।
আর আল্লাহকে ভয় করে সামনে চলবেন। আল্লাহর কাছে সব সময় দুআ করবেন। হতাশ হবেন না, নিরাশায় ডুববেন না। আল্লাহ সব কিছু এক সময় ঠিক করে দিবেন। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩।