QA As Sunnah Q&A

আসসালামু আ'লায়কুম, শাইখ। ১। মনে করুন, কোনো শিরকি বা বিদআতি বা কুফরি উৎসব এর আগমনের কারণে কিছু জিনিস বিক্রি করা হচ্ছে। এখন, ঐ জিনিসটি যদি মূলত হালাল হয় তবে কী ঐ স্থান থেকে ঐ জিনিস কেনা যাবে…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবিধ • প্রশ্ন #৫৮৯২ • ভিউ: ১৯ • ১৭ মার্চ, ২০২২

আসসালামু আ'লায়কুম, শাইখ। ১। মনে করুন, কোনো শিরকি বা বিদআতি বা কুফরি উৎসব এর আগমনের কারণে কিছু জিনিস বিক্রি করা হচ্ছে। এখন, ঐ জিনিসটি যদি মূলত হালাল হয় তবে কী ঐ স্থান থেকে ঐ জিনিস কেনা যাবে…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আ'লায়কুম, শাইখ। ১। মনে করুন, কোনো শিরকি বা বিদআতি বা কুফরি উৎসব এর আগমনের কারণে কিছু জিনিস বিক্রি করা হচ্ছে। এখন, ঐ জিনিসটি যদি মূলত হালাল হয় তবে কী ঐ স্থান থেকে ঐ জিনিস কেনা যাবে? আমার বাসায় একটা মোমবাতি আনা হয়েছে,যা পূজা উপলক্ষে বিক্রি করা হচ্ছিল। এখন, ঐ মোমবাতি যদি আমি না জালিয়ে অন্য কেউ জালায় তবে আমি কী ঐ মোমবাতির আলো দিয়ে দেখতে পারবো? ২।যদি জামাতে সালাত আদায়কালীন মুক্তাদি ইচ্ছা করে কোনো ওয়াজিব বাদ দেয় তবে তা করণীয় কী?আর রুকু ও সিজদা থেকে ওঠার পর দাঁড়ানো বা বসা যদি ইমামের সাথে না হয়,অর্থাৎ আমি ওঠার আগে ইমাম সিজদায় চলে যান তবে আমার সালাত কী হবে? 
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনি জ্বালানো আর আরেক জ্বালানোর মধ্যে কী পার্থক্য? মোমবাতি তো একই। সারা দেশে এতো দোকান থাকতে পূজায় গিয়ে কেন মোমবাতি কিনতে হবে, এটা বোধগম্য নয়। বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠাবে বা শিরকী বিদআতী কোন অনুষ্ঠানে যাবেন না, কিছু কিনবেন না, কিনে ব্যবহারও করবেন না। এসব করা মানে তাদেরকে সহযোগিতা করা। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,(ولا تعاونوا على الإثم والعدوان) মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২।