QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম শায়েখ; কাউকে নিয়ে কোনো আলোচনা হচ্ছিল/হলো বা কারোর কথা এইমাত্র বলা হলো এবং তার কিছু পরেই যদি উদ্দেশ্য ব্যক্তি সেখানে উপস্থিত হয় বা তার কোনো কল আসে তাহলে গ্রামের মানুষেরা …

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
বাতিল ফিরকা • প্রশ্ন #৫৯০৯ • ভিউ: ৯৮ • ০৩ এপ্রিল, ২০২২

আস-সালামু আলাইকুম শায়েখ; কাউকে নিয়ে কোনো আলোচনা হচ্ছিল/হলো বা কারোর কথা এইমাত্র বলা হলো এবং তার কিছু পরেই যদি উদ্দেশ্য ব্যক্তি সেখানে উপস্থিত হয় বা তার কোনো কল আসে তাহলে গ্রামের মানুষেরা …

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম শায়েখ; কাউকে নিয়ে কোনো আলোচনা হচ্ছিল/হলো বা কারোর কথা এইমাত্র বলা হলো এবং তার কিছু পরেই যদি উদ্দেশ্য ব্যক্তি সেখানে উপস্থিত হয় বা তার কোনো কল আসে তাহলে গ্রামের মানুষেরা সচরাচর বলে থাকে যে "তোমার তো হায়াত বেড়ে গেল, একটু আগেই তোমার কথা হচ্ছিল!" আমি ছোটবেলা থেকেই আমার আত্মীয় এবং পাড়া প্রতিবেশী এমনকি আমার পরিবারের মানুষদের এমন বলতে দেখেছি এবং শুনেছি। স্বভাবতঃই আমিও অনেকবার এমনটা বলেছি। এখন আমার মনে হচ্ছে এটা ঠিক করিনি বা করছি না এবং গুনাহ্ করেছি বলে মনে হচ্ছে। এব্যাপারে কোরআন-সুন্নাহ্ কি বলে তা স্পষ্ট করলে উপকৃত হব। জাযাকাল্লাহু খায়রান
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। কারো আলোচনার পর সে আসলে তার হায়াত বৃদ্ধি পায় মর্মে যে কথা প্রচলিত আছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। সামনে থেকে আর এই বাতিল কথা বলবেন না। অতীতের জন্য আল্লাহ আমাদের সকলে ক্ষমা করে দিন।
✅