QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম ওয়া ...আমার পরিবারের কিছু সদস্য আছে বেনামাজি, movie দেখে, টিকটক দেখে, নাটক দেখে তাদের টাকার কোনো খাবার বা জিনিসপত্র ব্যবহার করতে একদম ইচ্ছে করে না। আমি জানি খারাপ ব্যবহার ক…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
জায়েয • প্রশ্ন #৫৯২০ • ভিউ: ২৬ • ১৪ এপ্রিল, ২০২২

আসসালামু আলাইকুম ওয়া ...আমার পরিবারের কিছু সদস্য আছে বেনামাজি, movie দেখে, টিকটক দেখে, নাটক দেখে তাদের টাকার কোনো খাবার বা জিনিসপত্র ব্যবহার করতে একদম ইচ্ছে করে না। আমি জানি খারাপ ব্যবহার ক…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম ওয়া ...আমার পরিবারের কিছু সদস্য আছে বেনামাজি, movie দেখে, টিকটক দেখে, নাটক দেখে তাদের টাকার কোনো খাবার বা জিনিসপত্র ব্যবহার করতে একদম ইচ্ছে করে না। আমি জানি খারাপ ব্যবহার করলে গুনাহ হয় কিন্তু এটা জানা সত্ত্বেও আমি কিছুতেই তাদের সাথে ভালো ব্যবহার করতে পারি না, তাদের প্রতি আমার অনেক রাগ, হিংসা, অহংকার। আমি কিছুতেই এধরনের ব্যবহার ত্যাগ করতে পারছি না, যার কারণে আমি খিটখিটে মেজাজের হয়ে গেছি। অর্থাৎ আমার প্রত্যেকটা কথায় ধমকের স্বর এবং রাগান্বিত ভাব। আমি ধীরে ধীরে অনেক খারাপ হয়ে যাচ্ছি। অনুগ্রহ করে আমাকে করণীয় কাজ, দোয়া, মাসায়েল সম্পর্কে বলেদিন।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। আপনি সকল ফরজ ও ওয়াজিব ইবাদতগুলো যথাযথভাবে পালন করবেন। সুন্নাত ও নফল আমলগুলোর প্রতি গুরুত্ব দিবেন। প্রতিদিন কুরআন তেলাওয়াত করবেন, অধিক পরিমাণে করার চেষ্টা করবেন। এই দুআটি সকাল-সন্ধ্যা এবং অন্যান্য সময় পরিমাণে পাঠ করবেন।

يا حي يا قيوم برحمتك أستغيث، أصلح لي شأني كله، ولا تكلني إلى نفسي طرفة عين

অর্থ- হে চিরঞ্জীব! হে অবিনশ্বর। আমি তোমার করুণার অসীলায় ফরিয়াদ করছি। তুমি আমার সকল বিষয়কে সংশােধন করে দাও। আর চোখের এক পলক বরাবরও আমাকে আমার নিজের প্রতি সােপর্দ করে দিও না। আলমুসতাদরক হাকীম, হাদীস নং ১৮৭৫।