QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম কেমন আছেন, ৪ বা ৩ রাকাত বিশিষ্ট নামাজে ভুলে ২ রাকাত পরে সালাম ফিরালে কি পুনরায় পুরা নামাজ পড়তে হবে নাকি ২ রাকাত পরে সাহু সেজদা দিলে হবে?

ক্যাটাগরি
অর্থনৈতিক → আদব আখলাক → ইতিহাস → নামায → ত্বহারাত পবিত্রতা → জানাযা-কবর যিয়ারত → ঈমান → রোজা → সফর → আকীকা → শিরক-বিদআত → ঈদ কুরবানী → হাদীস ও উসূলুল হাদীস → যিকির দুআ আমল → নফল সালাত → হালাল হারাম → লেনদেন → বিবাহ-তালাক → তাওহীদ → তারাবীহ → যাকাত → ফিতরা → ব্যক্তিগত ও পারিবারিক → জুমআ → সুন্নাত → দাওয়াত ও তাবলিগ → কুরআন → হাদীস → জাদু-টোনা → সিরাত সামায়েল → পোশাক পরিচ্ছেদ → ফারায়েজ → মানত → আখিরাত → জান্নাত-জাহান্নাম → তাফসীর → রিসালাত → হজ্জ → জিহাদ → বাতিল ফিরকা → বিতর → সাধারণ দান-সদকাহ → হালাল → বিচার আচার → সালাত → ব্যক্তিগত ও তাবলিগ → সদকাহ → কাফফরা → সুদ-ঘুষ → আকীদা → পবিত্রতা → গুনাহ → জায়েয → রমযান → ইতিকাফ → দান-সদকাহ → বিদআত → মুসাফির → মসজিদ → পোশাক-পর্দা → তায়াম্মুম → বিবিধ →
সালাত • প্রশ্ন #৫৯২৭ • ভিউ: ৮৯ • ২১ এপ্রিল, ২০২২

আস-সালামু আলাইকুম কেমন আছেন, ৪ বা ৩ রাকাত বিশিষ্ট নামাজে ভুলে ২ রাকাত পরে সালাম ফিরালে কি পুনরায় পুরা নামাজ পড়তে হবে নাকি ২ রাকাত পরে সাহু সেজদা দিলে হবে?

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম কেমন আছেন, ৪ বা ৩ রাকাত বিশিষ্ট নামাজে ভুলে ২ রাকাত পরে সালাম ফিরালে কি পুনরায় পুরা নামাজ পড়তে হবে নাকি ২ রাকাত পরে সাহু সেজদা দিলে হবে?
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। চার বা তিন রাকাত বিশিষ্ট নামাজে কেউ যদি ভুলে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলে তাহলে তার করণীয় হন্ত নামাজ পরিপন্থি কোনো কাজ করে না থাকলে সাথে সাথে দাড়িঁয়ে যাবে এবং অবশিষ্ট রাকআতগুলো শেষ করবে। নামাজ শেষে সাহু সেজদা করে দিবে। হাদিস শরিফে এসেছে,

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم الظُّهْرَ أَوِ الْعَصْرَ فَسَلَّمَ، فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ الصَّلاَةُ يَا رَسُولَ اللَّهَ أَنَقَصَتْ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ “ أَحَقٌّ مَا يَقُولُ ”. قَالُوا نَعَمْ. فَصَلَّى رَكْعَتَيْنِ أُخْرَيَيْنِ ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ

‘আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (সা.) আমাদের নিয়ে যোহর বা আসরের সালাত আদায় করলেন এবং সালাম ফিরালেন। তখন যুল-ইয়াদাইন (রা.) তাঁকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল! নামাজ কি কম হয়ে গেল? রাসূল (সা.) তাঁর সাহাবীগণকে জিজ্ঞেস করলেন, সে যা বলছে, তা কি ঠিক? তাঁরা বললেন, হাঁ। তখন তিনি আরও দু’ রাকআত নামাজ আদায় করলেন। পরে দু’টি সিজদা করলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ১২২৭]
✅