QA As Sunnah Q&A

আসসালামু আলাইকুম স্যার যেনা থেকে বাচার কোন দুয়া আছে। আমি এক হাদিস শুনেছিলাম। এক তরুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম এর কাছে এসে বলেছিলেন উনি যেন যেনার অনুমতি দেন। মহানবী সাল্লাল্লাহু আল…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
ব্যক্তিগত ও পারিবারিক • প্রশ্ন #৫৯৪ • ভিউ: ১৪ • ১৪ সেপ্টেম্বর, ২০০৭

আসসালামু আলাইকুম স্যার যেনা থেকে বাচার কোন দুয়া আছে। আমি এক হাদিস শুনেছিলাম। এক তরুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম এর কাছে এসে বলেছিলেন উনি যেন যেনার অনুমতি দেন। মহানবী সাল্লাল্লাহু আল…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আসসালামু আলাইকুম স্যার যেনা থেকে বাচার কোন দুয়া আছে। আমি এক হাদিস শুনেছিলাম। এক তরুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম এর কাছে এসে বলেছিলেন উনি যেন যেনার অনুমতি দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম তাকে যেনার ফলাফল বুঝিয়ে দেন এবং একটি দুয়া শিখিয়ে দেন। আমি অই দুয়াটা জানতে চাচ্ছিলাম। আপনি বাংলা কিংবা আরবিতে বলে আমি মুখস্ত করে নিতাম। ধন্যবাদ
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। রাসুলুল্লাহ সা.এর নিকট যে যুবক এসেছিল,রাসুল সা. তাকে যেনার ফলাফল বলার পাশাপাশি তার জন্য দোয়া করছিলেন। দোয়াটি ছিল:
اللهم اغفر ذنبه وطهر قلبه وحصن فرجه
মুসনাদ আহমাদ, হাদীস নং ২২২৬৫। শায়খ শুয়াইব আরনাউত বলেছেন, হাদীসটির সনদস সহীহ।এই দোয়াটি যদি আপনি নিজের জন্য করতে চান তাহলে এই ভাষায় করবেনঃ
ا للهم اغفر لي ذنبي وطهر قلبي وحصن فرجي
আল্লাহুম্মাগফির লি যানবী ওয়া তহহির কালবী ওয়া হাছছিন ফারজী। অর্থঃ হে আল্লাহ!তুমি আমার গুনাহ ক্ষমা কর,আমার অন্তরকে পবিত্র কর এবং আমার গোপন অংগকে হেফাজত কর।