QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছেঃ আমার মায়ের অসুস্থতার কারণে ঠিক মত হাটতে পারে না, এখন আমি উনাকে নিয়ে উমরাতে যাবো নিয়ত করেছি। এখন আমার জানার বিষয় হলো যখন আমার আম্মাকে হু…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
হজ্জ • প্রশ্ন #৫৯৬৮ • ভিউ: ২৮ • ০১ জুন, ২০২২

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছেঃ আমার মায়ের অসুস্থতার কারণে ঠিক মত হাটতে পারে না, এখন আমি উনাকে নিয়ে উমরাতে যাবো নিয়ত করেছি। এখন আমার জানার বিষয় হলো যখন আমার আম্মাকে হু…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছেঃ আমার মায়ের অসুস্থতার কারণে ঠিক মত হাটতে পারে না, এখন আমি উনাকে নিয়ে উমরাতে যাবো নিয়ত করেছি। এখন আমার জানার বিষয় হলো যখন আমার আম্মাকে হুইল চেয়ারে বসিয়ে তওয়াফ করাবো এবং সাফা মারওয়ায় সায়ী করবো তখন কি আমার টাও আদায় হয়ে যাবে? নাকি আলাদা আমার পুণঃরায় তওয়াফ ও সায়ী করতে হবে? জানালে অনেক উপকার হবে।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। হুইল চেয়ারে আপনার আম্মাকে তাওয়াফ করানোর সময় নিজে তাওয়াফের ও সায়ীর নিয়ত করে নিলে আপনার তাওয়াফ ও সায়ীও আদায় হয়ে যাবে। এক্ষেত্রে পৃথকভাবে আবার তাওয়াফ ও সায়ী করতে হবে না।-মুখতাসারুত তাহাবী পৃ. ৬০; আততাজরীদ, কুদূরী ৪/১৮৭৪; বাদায়েউস সানায়ে ২/৩০৮; আলমুহীতুল বুরহানী ৩/৪৪৯, মাসিক আলকাউসার, মার্চ-২০২০।