QA As Sunnah Q&A

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু, হুজুর আমার একটি প্রশ্ন আমার বুকের উপর একটা টিউমার মতো একটা ব্যাধি আছে অনেক হোমেও প্যাথিক ঔষুধ খেয়েছি কোন কাজ হয়নি, আবার এ্যালোপ্যাথিক ডা…

ক্যাটাগরি
অর্থনৈতিক আদব আখলাক ইতিহাস নামায ত্বহারাত পবিত্রতা জানাযা-কবর যিয়ারত ঈমান রোজা সফর আকীকা শিরক-বিদআত ঈদ কুরবানী হাদীস ও উসূলুল হাদীস যিকির দুআ আমল নফল সালাত হালাল হারাম লেনদেন বিবাহ-তালাক তাওহীদ তারাবীহ যাকাত ফিতরা ব্যক্তিগত ও পারিবারিক জুমআ সুন্নাত দাওয়াত ও তাবলিগ কুরআন হাদীস জাদু-টোনা সিরাত সামায়েল পোশাক পরিচ্ছেদ ফারায়েজ মানত আখিরাত জান্নাত-জাহান্নাম তাফসীর রিসালাত হজ্জ জিহাদ বাতিল ফিরকা বিতর সাধারণ দান-সদকাহ হালাল বিচার আচার সালাত ব্যক্তিগত ও তাবলিগ সদকাহ কাফফরা সুদ-ঘুষ আকীদা পবিত্রতা গুনাহ জায়েয রমযান ইতিকাফ দান-সদকাহ বিদআত মুসাফির মসজিদ পোশাক-পর্দা তায়াম্মুম বিবিধ
বিবিধ • প্রশ্ন #৫৯৯১ • ভিউ: ২০ • ২৪ জুন, ২০২২

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু, হুজুর আমার একটি প্রশ্ন আমার বুকের উপর একটা টিউমার মতো একটা ব্যাধি আছে অনেক হোমেও প্যাথিক ঔষুধ খেয়েছি কোন কাজ হয়নি, আবার এ্যালোপ্যাথিক ডা…

প্রশ্নকারী: Anonymous
প্রশ্ন বিস্তারিত
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু, হুজুর আমার একটি প্রশ্ন আমার বুকের উপর একটা টিউমার মতো একটা ব্যাধি আছে অনেক হোমেও প্যাথিক ঔষুধ খেয়েছি কোন কাজ হয়নি, আবার এ্যালোপ্যাথিক ডাঃ অপারেশন করতে নিষেধ করেছে, এখন খুব চুলকায় এ্যালার্জির কারনে, খুব টেনশনে আছি। আমি এখন আল্লাহর উপর ভরসা করে সুরা ফাতিহা পড়ে ফুঁক দিই নিজে। আমি কীভাবে ঝাড়ফুঁক করতে পারি।
উত্তর
Published
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, সূরা ফাতিহা বা কুরআনের যে কোন আয়াত পড়ে শরীরে ফুক দেয়া জায়েজ। আপনি নিজের মতো করে একটা রুটিন করে ঝাড়ফুঁক করবেন। কিছু অসুস্থ অবস্থায় পড়ার জন্য মাসনুন দুআও আছে। আপনি “রাহে বেলায়াত” বইটি সংগ্রহ করবেন। সেখানে রোগব্যাধি ও ঝাড়ফুঁক নামে একটি অধ্যায় আছে। সেখান থেকে প্রয়োজনীয় দুআ আপনি শিখে নিবেন। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ আপনাকে সুস্থ করে দিন।